advertisement

নেইমার জিনিয়াস, কিন্তু মেসির ওপরই বাজি ধরছেন রিকেলমে

Last Updated:

শেষবার ব্রাজিলের বিপক্ষে বিতর্কিত ম্যাচে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল নীল-সাদা জার্সিধারীদের। তাই এবার যদি ফাইনালে সেলেকাও ব্রিগেডের সঙ্গে দেখা হয় আর্জেন্টিনার, তাহলে হিসেব বরাবর করার চেষ্টায় থাকবেন মেসিরা তাতে সন্দেহ নেই

কিন্তু শিরোপা তো জিতবে একটি দল।কে হবে সেই চ্যাম্পিয়ন দল ? উত্তর দিলেন হুয়ান রোমান রিকেলমে। আর্জেন্টিনার প্রাক্তন তারকা মিডফিল্ডার ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘মেসি যতক্ষণ মাঠে আছে, কোপা আমেরিকা জয়ে ফেবারিট আর্জেন্টিনাই।’ ২০০৮ সালে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেওয়া রিকেলমে অভিমানের আরেক নাম। অভিমান থেকেই জাতীয় দল ছেড়েছিলেন সাড়া জাগানো এই মিডফিল্ডার।
advertisement
২০১৫ সালে পেশাদার ফুটবল ছেড়ে দেওয়া ৪৩ বছর বয়সী মিডফিল্ডার কথা বলছেন ব্রাজিলকে নিয়েও। তাঁর মতে, নেইমার অসাধারণ ফুটবলার কিন্তু মেসির কোনো তুলনা হয় না। ‘নেইমার একজন জিনিয়াস কিন্তু মেসি তো মেসি-ই। তার ওপর বিশ্বাস রাখতে হবে ’, প্রাক্তন জাতীয় দল সতীর্থকে নিয়ে বলেন রিকেলমে। দীর্ঘ ২৮ বছর ধরে বড় টুর্নামেন্টে শিরোপা-খরায় ভুগছে আর্জেন্টিনা। ভাল দল নিয়ে এসেও শিরোপার দেখা পায়নি দলটি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হারের পর টানা দুবার কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপার দেখা পায়নি আর্জেন্টিনা।
advertisement
advertisement
কিন্তু রিকেলমে আস্থা রাখছেন মেসির ওপর, ‘বিশ্বের সেরা খেলোয়াড়টি আমাদের দলে। মেসি যতক্ষণ দলে আছে, ভাল করছে, শেষপর্যন্ত তারা জিততে পারবে বলেই বিশ্বাস করি।’ এবার কোপা আমেরিকায় গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার পথে তাদের প্রতিদ্বন্দ্বী ইকুয়েডর। তুলনামূলক সহজ প্রতিপক্ষ বলেই মেসিদের অনেকে আগেভাগেই দেখছেন সেমিফাইনালে।
advertisement
গ্রুপ পর্বে নিজে ৩ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ২টি গোল করিয়েছেন মেসি। এর মধ্যে শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। নেইমার করেছেন ২ গোল। শেষবার ব্রাজিলের বিপক্ষে বিতর্কিত ম্যাচে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল নীল-সাদা জার্সিধারীদের। তাই এবার যদি ফাইনালে সেলেকাও ব্রিগেডের সঙ্গে দেখা হয় আর্জেন্টিনার, তাহলে হিসেব বরাবর করার চেষ্টায় থাকবেন মেসিরা তাতে সন্দেহ নেই।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নেইমার জিনিয়াস, কিন্তু মেসির ওপরই বাজি ধরছেন রিকেলমে
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement