advertisement

রেড ডেভিলসদের সামলে শেষ চারের টিকিট নিশ্চিত করতে মরিয়া ইতালি

Last Updated:

কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে প্রথমবারের জন্য ইতালি নামবে ফেভারিট হিসেবে নয়। অস্ট্রিয়ার বিরুদ্ধে জয় তাদেরকে যেমন উদ্বুদ্ধ করবে ঠিক তেমনই কোচ রবার্তো মানচিনি চাইবে ওই ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিয়ে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে

কিন্তু প্রাক কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়ার বিরুদ্ধে জিততে অনেকটা কষ্ট করতে হয় আজুরীদের। খেলার অতিরিক্ত সময়ে ২টি গোল করে ইতালি। অস্ট্রিয়াই একমাত্র দল যারা তাদের গোল দেয়। প্রায় ১৯ ঘণ্টা পর গোল হজম করেছিল ইতালির ডিফেন্স। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে প্রথমবারের জন্য ইতালি নামবে ফেভারিট হিসেবে নয়। অস্ট্রিয়ার বিরুদ্ধে জয় তাদেরকে যেমন উদ্বুদ্ধ করবে ঠিক তেমনই কোচ রবার্তো মানচিনি চাইবে ওই ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিয়ে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে।
advertisement
এই ম্যাচে ইতালির থেকে আরো ভাল খেলার আশা করছেন অনেকে। দলে পরিবর্তনের তেমন কোনো সুযোগ নেই। মিডফিল্ডে জর্জিনহ এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই বেলজিয়াম ম্যাচে। লুকাকুকে আটকানোর দায়িত্ব থাকবে বনুচ্চির উপর। আজ চোট কাটিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার চিলিনির। বেলজিয়াম যেমন আক্রমনাত্মক খেলা পছন্দ করে তাতে এডেন হ্যাজার্ড এবং কেভিন ডি ব্রুয়েন এক অপূর্ণ ভূমিকা পালন করে। কোয়ার্টার ফাইনালের আগে এই দুই ফুটবলের চোট বেলজিয়াম দলকে ভোগাবে বলে অনেকে মনে করছেন।
advertisement
advertisement
উইটসেল, থর্গন হ্যাজার্ডের উপর দায়িত্ব বেড়ে গেল দলের দুই তারকা ফুটবলার না থাকার কারণে। ড্রিজ মার্টিন্স এবং করাস্কোকে তৈরি রেখেছেন কোচ মার্টিনেজ। গোলের জন্য বেলজিয়ামকে ভরসা করতে হবে সেই লুকাকুর ওপরেই। কিন্তু বেলজিয়াম মিডফিল্ডের সমস্ত খেলোয়াড় গোল করার ক্ষমতা রাখে। তাই ইতালির ডিফেন্সকে যেকোনো মুহূর্তে বিপদে ফেলতে পারে এই বেলজিয়াম।
advertisement
হেভিওয়েট এই দুই প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হয়েছে মোট ১১ বার। যার মধ্যে ৩ বার জিতেছে বেলজিয়াম এবং ৪ বার জিতেছে ইতালি। জার্মানির আলিয়াঞ্জ এরিনাতে মানচিনি বনাম রবার্তো মার্টিনেজ এর দ্বৈরথ দেখার জন্য তাকিয়ে  গোটা বিশ্ব। বেলজিয়াম ডিফেন্সে টবি, ভার্তনগেন, ভার্মালিন দারুণ ভরসা দিয়েছেন। কিন্তু ইতালির আক্রমণভাগে চিয়েসা, পেসিনা, লকোতেল্লি, বারেলার মত ফুটবলার রয়েছে। ফুটবল পণ্ডিতরা সামান্য হলেও এগিয়ে রাখছেন চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু ফিফা তালিকায় এক নম্বরে থাকা বেলজিয়াম যদি শেষ হাসি হাসে, তাহলে অবাক হওয়ার মত কিছুই ঘটবে না।
advertisement
ইতালি বনাম বেলজিয়াম
আজ রাত -১২.৩০
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রেড ডেভিলসদের সামলে শেষ চারের টিকিট নিশ্চিত করতে মরিয়া ইতালি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement