advertisement

EURO 2020, Russia vs Denmark: ম্যাচে গোলের বন্যা! রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোর শেষ ষোলোয় ডেনমার্ক

Last Updated:

Russia vs Denmark: সোমবার রাতে কোপেনহেগেনে ৪-১ গোলে রাশিয়াকে উড়িয়ে দিল ড্যানিশরা ৷

Photo Courtesy: UEFA EURO 2020/Twitter
Photo Courtesy: UEFA EURO 2020/Twitter
রাশিয়া- ১ (আর্টেম জুবা- ৭০’ (পেনাল্টি)
ডেনমার্ক- ৪ (ড্যামসগার্ড-৩৮’, পোলসেন-৫৯’, ক্রিস্টেনসন-৭৯’, মেহল-৮২’)
কোপেনহেগেন: ইউরো ২০২০-তে গ্রুপ-‘বি’ থেকে বেলজিয়ামের পাশাপাশি শেষ ষোলোয় জায়গা করে নিল ডেনমার্কও ৷ সোমবার রাতে কোপেনহেগেনে ৪-১ গোলে রাশিয়াকে উড়িয়ে দিল ড্যানিশরা ৷
advertisement
advertisement
ডেনমার্কের হয়ে এদিন গোল করেছেন মিকেল ড্যামসগার্ড, ইউসুফ পোলসেন, আন্দ্রেয়াস ক্রিস্টেনসন ও জোয়াকিম মেহল ৷  ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে ডেনমার্ক ৷ রাশিয়ার হয়ে ম্যাচে একমাত্র সান্ত্বনামূলক গোল আর্টেম জুবার ৷ ৭০ মিনিটে পেনাল্টিতে গোলটি করেন তিনি ৷
Photo Courtesy: EURO 2020/Twitter Photo Courtesy: EURO 2020/Twitter
advertisement
ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে খেলার সময়েই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমার্কের এরিকসেন ৷ তাঁর অবস্থা এখন স্থিতিশীল ৷ তবে টুর্নামেন্টে আর খেলা হবে না এরিকসনের ৷ রাশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে সতীর্থর দুঃখ ভোলালেন ড্যানিশ সহ-খেলোয়াড়রা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
EURO 2020, Russia vs Denmark: ম্যাচে গোলের বন্যা! রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোর শেষ ষোলোয় ডেনমার্ক
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement