advertisement

পরিসংখ্যানে সমানে সমানে টক্কর রিয়াল-বায়ার্নের, রোনাল্ডোতেই আস্থা রিয়াল ফ্যানদের

Last Updated:

এ মরশুমে যেমন দুরন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চ্যাম্পিয়ন্স লিগ পারফরম্যান্স ৷ ঠিক ততটাই দুরন্ত দল হিসেবে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্স ৷

#মিউনিখ:  অপেক্ষা আর কয়েক ঘন্টার তারপরেই ফুটবলের হাইভোল্টেজ লড়াই ৷ জানেন কী এ মরশুমে যেমন দুরন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চ্যাম্পিয়ন্স লিগ পারফরম্যান্স ৷ ঠিক ততটাই দুরন্ত দল হিসেবে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্স ৷
এ মরশুমে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগের ১০ টি ম্যাচ খেলেছেন ৷ রিয়াল মাদ্রিদ এবারের ইউরোপ সেরার লড়াইতে এপর্যন্ত  রিয়াল মাদ্রিদ দল ২৬ টি গোল করেছে তার মধ্যে সিআর সেভেন একাই গোল করেছেন ১৫টি ৷ এছাড়া বেঞ্জিমা ও মার্সেলো ২টি করে গোল করেছেন ৷ বেল-বেঞ্জিমা কেউই সেভাবে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইতে দাগ কাটতে পারেননি ৷
advertisement
এদিকে বায়ার্নের পরিসংখ্যানও কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো ৷ জার্মান জায়ন্টরা করেছে ২৩ টি গোল ৷ লেওয়ানডস্কি করেছেন ৫টি গোল, টলিসো ও থিয়াগো করেছেন ৩ টি করে গোল ৷
advertisement
তবে যদি চ্যাম্পিয়ন্স লিগ খেতাব কে ক‘বার ঘরে তুলেছে এই বিষয়ে নজর রাখা হয়, তাহলে কিন্তু রিয়ালের পাল্লা বায়ার্নের থেকে নিঃসন্দেহে অনেক ভারি ৷ রিয়াল জিতেছে ১২ বার অন্যদিকে বায়ার্ন জিতেছে ৫ বার ৷
advertisement
এদিনের ম্যাচে নামার আগে বায়ার্নের বড় সমস্যা চোট ৷ ডেভিড অ্যালবা মঙ্গলবার চোটের জন্য দলের সঙ্গে অনুশীলন করেননি ৷ তাঁর পরিবর্ত হিসেবে এদিন মাঠে নামতে চলেছেন রাফিনহা ৷ অন্যদিকে ম্যানুয়াল ন্যেয়ুর অনুশীলনে নামলেও বায়ার্ন গোলদুর্গের দায়িত্ব সামলানো কার্যত সম্ভব নয় বলেই ধারণা ওয়াকিবহাল মহলের ৷ আক্রমণ ভাগে লেওয়ানডস্কি, রবেন এবং টমাস মুলারের ত্রিফলাই দায়িত্ব সামলাতে চলেছেন ৷
advertisement
অন্যদিকে রিয়াল মাদ্রিদ শিবিরে অনেকটাই অল ইজ ওয়েল ভাবনার ছবি ৷ ক্রিশ্চিয়ানো রোনোল্ডোই নিঃসন্দেহে অপারেশনের কি ফ্যাক্টর হতে চলেছেন ৷ বেঞ্জিমার সামনে সুযোগ থাকবে জিদানের আস্থা রাখার ৷ তবে এই ম্যাচেও বেল প্রথম একাদশে থাকবেন না এমনটাই মনে করা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পরিসংখ্যানে সমানে সমানে টক্কর রিয়াল-বায়ার্নের, রোনাল্ডোতেই আস্থা রিয়াল ফ্যানদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement