advertisement

#CopaAmerica2019: পারলেন না মেসি,আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

Last Updated:

দেখে নিন সাম্বা বাহিনীর সেলিব্রেশন

ব্রাজিল (২) - আর্জেন্টিনা (০)
#মিনেইরো : এবারও হল না লিও মেসির ৷ আরও একবার জাতীয় দলের জার্সি গায়ে ম্যাজিক দেখাতে পারলেন না এলএম টেন ৷ বরং ব্রাজিলের তারুণ্যে ভরা দল ২-০ গোলে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে পৌঁছে গেল ২০১৯ কোপা আমেরিকার ফাইনালে ৷
এদিন খেলার ১৯ মিনিটে গ্যাব্রিয়েল হাসুসের গোলে এগিয়ে যায় সাম্বা বাহিনী ৷ ম্যান সিটি-র ফুটবলার ফিরমিনোর ক্রস কোনও ভুল না করে আর্জেন্টিনা গোল দুর্গে ঢুকিয়ে দেন ৷ তবে গোলটা প্রাথমিক ভাবে তৈরি করে দিয়েছিলেন ব্রাজিল অধিনায়ক ড্যানি অ্যালভেস ৷ ডানদিকের চ্যানেল ফিরমিনোর পায়ে তিনিই তুলে দেন বল ৷
advertisement
advertisement
প্রথমার্ধ শেষ ১-০ গোলে৷ এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ঝাঁঝ বাড়ানোর চেষ্টা করে আর্জেন্টিনা ৷ মেসি , অ্যাগুয়েরো ,মার্তিনেজের ফ্রন্টলাইন ব্রাজিলের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় ৷
৭০ মিনিটে আরও একটি গোল করে ব্রাজিল এবারের গোলদাতা ফিরমিনো ৷ আর্জেন্তাইন ডিফেন্স চিরে লম্বা দৌড়ের পর বল ফিরমিনোকে  বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল হাসুস ৷ আবার জুটিতে লুটি ৷ ফের পরাস্ত হন নীল-সাদার গোলরক্ষক আরমানি ৷ ফলে এবার আর কোপার ফাইনালে ওঠা হল না মেসিদের ৷ অন্যদিকে ২০০৩ শেষবার কোপা জিতেছিল ব্রাজিল ৷ এবার ফের তাদের সামনে লাতিন আমেরিকা সেরা হওয়ার হাতছানি ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#CopaAmerica2019: পারলেন না মেসি,আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement