advertisement

বিশ্বকাপের বল গড়ানোর আগেই বিশ্ব চ্যাম্পিয়ন কে, জানিয়ে দিল ফোর্বসের সমীক্ষা

Last Updated:

বিশ্বকাপের দৌড়ে কে কোথায় দাঁড়িয়ে জানেন কি ৷ খাতায় কলমে ধারে ভারে, ফুটবল বিশেষজ্ঞদের চুলচেরা বিচারে কোথায় কে কাকে টেক্কা দিচ্ছে জানেন কি ৷

#মস্কো : বিশ্বকাপের দৌড়ে কে কোথায় দাঁড়িয়ে জানেন কি ৷ খাতায় কলমে ধারে ভারে, ফুটবল বিশেষজ্ঞদের চুলচেরা বিচারে কোথায় কে কাকে টেক্কা দিচ্ছে জানেন কি ৷
ফোর্বসে প্রকাশিত একটি সমীক্ষায় যা জানা যাচ্ছে তাতে রাশিয়া বিশ্বকাপের খেতাবি দৌড়ের লড়াইতে সামনের সারিতে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ৷ তাদের টক্কর দিতে পারে ব্রাজিল ও স্পেন ৷ এলো পয়েন্টের রেটিংয়ের ভিত্তিতে সমস্ত দলের শক্তি ও দুর্বলতাও বিচার করা হয়েছে ৷
advertisement
advertisement
১০ হাজারের বেশি স্যাম্পেলের ভিত্তিতে খেতাবের দৌড়ে থাকা সেরা তিন দলের নাম বেছে নেওয়া হয়েছে ৷
top team
গ্রুপ এ –র সবচেয়ে শক্তিশালী দল উরুগুয়ে ৷ এই বিভাগের দুর্বলতম দল সৌদি আরব ৷ বি গ্রুপের দুটি প্রান্তে রয়েছে যথাক্রমে স্পেন ও মরোক্কো ৷ গ্রুপ সি-তে শীর্ষে রয়েছে ফ্রান্স আর তলানিতে অস্ট্রেলিয়া ৷
advertisement
ডি বিভাগের সেরা আর্জেন্টিনা ও চারটির দলের মধ্যে সবচেয়ে হীণবল নাইজেরিয়া ৷ এই গ্রুপের একদম ওপরের দল ও একদম পিছনে থাকা দলের এলো রেটিং বাকি সবগুলি বিভাগের থেকে সবচেয়ে ওপরে ৷ এই বিভাগেই আছে বিশ্বকাপের অন্যতম দাবিদার ব্রাজিল ও একদম শেষে আছে কোস্টারিকা ৷ গ্রুপ এফ –এ রয়েছে বিশ্বকাপের অপর শক্তিশালী দাবিদার ৷ তারা জার্মানি ৷ এই বিভাগের দুর্বলতম দল দক্ষিণ কোরিয়া ৷
advertisement
গ্রুপ জি-র এক নম্বর দল ইংল্যান্ড ও চার নম্বর দল টিউনিশিয়া ৷ এবং এইচ বিভাগের শেষ দল জাপান ৷ ২২ জুন ২০১৮ –র ফোর্বসের ম্যাগাজিনে জায়গা করে নিয়েছে এই দল গুলি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপের বল গড়ানোর আগেই বিশ্ব চ্যাম্পিয়ন কে, জানিয়ে দিল ফোর্বসের সমীক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement