advertisement

Operation Sindoor: সেনার সাফল্যে গলা মেলাল ইডেনও! এই প্রথম জাতীয় সঙ্গীত বাজল আইপিএলে

Last Updated:

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের মাটিতে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর জঙ্গিঘাঁটি। আর সেনার এই সাফল্যকে কুর্নিশ জানাতে বুধবারের ম্যাচে ইডেন গার্ডেন্সে ভাঙা হল প্রথা।

প্রথা ভেঙে জাতীয় সংগীত বাজল ইডেনে।
প্রথা ভেঙে জাতীয় সংগীত বাজল ইডেনে।
কলকাতা: মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের মাটিতে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর জঙ্গিঘাঁটি। আর সেনার এই সাফল্যকে কুর্নিশ জানাতে বুধবারের ম্যাচে ইডেন গার্ডেন্সে ভাঙা হল প্রথা। গ্রুপ পর্বের ম্য়াচ হলেও, কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস দ্বৈরথের প্রথম বল গড়ানোর আগে দুই দলের ক্রিকেটারেরা সারিবদ্ধভাবে দাঁড়ালেন। তারপরই ইডেন গার্ডেন্সের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করা হল, জাতীয় সঙ্গীত গাওয়া হবে। উঠে দাঁড়াল গোটা গ্যালারি। গাওয়া হল জাতীয় সঙ্গীত। গলা মেলালেন মহেন্দ্র সিংহ ধোনি, অজিঙ্ক রাহানেরা।
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার প্রত্যাঘাত করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাব প্রদেশের ন’টি লক্ষ্যবস্তুতে আকাশ হামলা চালিয়েছে বায়ুসেনা। জঙ্গিদের প্রশিক্ষণ শিবির, লঞ্চিং প্যাডের পাশাপাশি পাক পঞ্জাবে ধ্বংস করা হয়েছে দুই পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদর দফতর— মুরিদকেতে লশকর-এ-ত্যায়বার মাররাজ ত্যায়বা এবং বহাওয়ালপুরে জইশ-এ-মহম্মদের সদর মারকাজ় শুভানআল্লা। পাশাপাশি, পাক পঞ্জাবের শিয়ালকোটে জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের প্রধান ঘাঁটি মেহমুনা জোয়া রয়েছে এই তালিকায়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Operation Sindoor: সেনার সাফল্যে গলা মেলাল ইডেনও! এই প্রথম জাতীয় সঙ্গীত বাজল আইপিএলে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement