advertisement

Viral Video: এবার নকল রোনাল্ডো তৈরি করে ফেলেছে চিন! ছবি তুলছেন সই বিলোচ্ছেন, ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video Of Fake Cristiano Ronaldo: চিনের রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছেন নকল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মিশে যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে। সাধারণ মানুষের সঙ্গে ছবি তুলছেন, অটোগ্রাফ দিচ্ছেন, হাসি মুখে মিশে যাচ্ছেন ফ্যানেদের সঙ্গে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
চিনের রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মিশে যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে। ছবি তুলছেন, অটোগ্রাফ দিচ্ছেন, হাসি মুখে কথা বলছেন ফ্যানেদের সঙ্গে। কিন্তু পর্তুগীজ মহাতারকা তো এমনভাবে, এত সহজে রাস্তায় ঘুড়ে বেড়ান না। নেই কোনও নিরাপত্তারক্ষীও। তাহলে ব্যাপারটা কী?
আসলে চিনের রাস্তায় যিনি ঘুড়ে বেড়াচ্ছেন তিনি আসল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়। অবিকল তাঁর মত দেখতে অন্য এক ব্যক্তি। তাঁর সাজ-পোশাক, কথা বলা, হাঁটা, মুখবায়ব সবকিছুতেই সিআরসেভেনের সঙ্গে অনেক মিল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দেখে যে কেউ অবাক হবেন। অনেকে আবার এও বলছে তাহলে কী রোনাল্ডোর নকল তৈরি করে ফেলল চিন?
advertisement
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বর্তমান ক্লাব আল নাসেরের চিনে দুটি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল। রোনাল্ডো চিনে আসবে সই খবর চাউর হতে ফ্যানেদের মধ্যে উন্মাদনাও তৈরি হয়েছিল। কিন্তু পরে রোনাল্ডো জানিয়ে দেন চোটের কারণে তিনি চিন সফরে যেতে পারছেন না। যার ফলে কিছুটা হলে মন ভাঙে চিনের রোনাল্ডো ভক্তদের।
advertisement
advertisement
রোনাল্ডো না এলেও হাতের নাগালে চিনের ফুটবল প্রেমিরা পেয়ে গিয়েছেন নকল সিআরসেভেনকে। যিনি আবার আল নাসেরের জার্সি পড়ে ফ্যানেদের সকল দাবি ও আবদার মেটাচ্ছেন। আসলের বদলে নকল রোনাল্ডোর সঙ্গে সময় কাটানো বেশ উপভোগ করছেন রোনাল্ডো ফ্যানেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: এবার নকল রোনাল্ডো তৈরি করে ফেলেছে চিন! ছবি তুলছেন সই বিলোচ্ছেন, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement