advertisement

ইউরো-কোপার টুকরো খবর

Last Updated:

মেসির তোপে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। কোপা ফাইনালের আগেই কর্তাদের বিরুদ্ধে মুখ খুললেন মেসি।

মেসির তোপে কর্তারা
মেসির তোপে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। কোপা ফাইনালের আগেই কর্তাদের বিরুদ্ধে মুখ খুললেন মেসি। অভিযোগ, কর্তাদের গড়িমসিতেই সময়মতো হিউস্টনে হাজির হতে পারেননি মেসিরা।
আজ মেসি ২৯
advertisement
তেইশ বছর পর আর্জেন্টিনাকে কোপা ফিরিয়ে দেওয়াই হবে তাঁর জন্মদিনের সেরা উপহার। ২৯-তম জন্মদিনে এই দাবি লিও মেসির।
ফাইনালে বাজি মেসি
advertisement
সোমবার মহারণের আগে ফাইনালের প্রস্তুতি শুরু করল আর্জেন্টিনা। চিলির বিরুদ্ধে জেরার্দো মার্টিনোর বাজি লিও মেসি। অনিশ্চিত লাভেজ্জি।
সেই রোনাল্ডোই ভরসা
ইউরোর প্রি-কোয়ার্টারের প্রস্তুতি শুরু করল পর্তুগাল। ক্রোয়েশিয়া ম্যাচের আগে কোচ ফার্নান্দো স্যান্টোসের দাবি, রোনাল্ডোর গোলেই ম্যাচ জিততে দল।
নানির বাজি রোনাল্ডো
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ম্যাচের আগেই ইউরো জয়ের স্বপ্ন দেখছেন পর্তুগিজ ফুটবলার নানি। তিনি জানিয়েছেন, রোনাল্ডোর নেতৃত্বেই লিসবন যাবে কাপ।
advertisement
রোনাল্ডোকে রুখতে ছক
সামনে পর্তুগাল। তবে জমি ছাড়া হবে না। রোনাল্ডোদের বিরুদ্ধে মাঠে নামার আগে পণ ক্রোয়েশিয়ার। মদরিচ ফিরছেন। সঙ্গে থাকবেন পেরিসিচের মতো গোল গেটাররা।
ইউরোয় ব্রিটিশ ডার্বি
শনিবার ইউরোর প্রি-কোয়ার্টারে ব্রিটিশ ডার্বি। উত্তর আয়ারল্যান্ডের প্রতিপক্ষ ওয়েলস। ম্যাচ ফিফটি-ফিফটি। মাঠে নামার আগে মত গ্যারেথ বেলের।
বেল ভিতি আইরিশদের
advertisement
জার্মানি, পোল্যান্ডের সঙ্গে তারা প্রি-কোয়ার্টারে উঠেছে। তাই উত্তর আয়ারল্যান্ডকে ঘিরে নতুন স্বপ্ন আইরিশদের। উল্টো দিকে বেল, এটাই চিন্তা গোটা দলের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইউরো-কোপার টুকরো খবর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement