advertisement

স্ত্রী বেরোতেই প্রেমিকাকে ডেকে খুন! দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখলেন নেভি কর্মী, বিশাখাপত্তনমে নৃশংস খুন

Last Updated:

প্রেমিকাকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখার অভিযোগ বিবাহিত নেভি কর্মীর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের গাজুওয়াকা এলাকার এলভি নগরের একটি বাড়িতে

স্ত্রী বেরোতেই প্রেমিকাকে ডেকে খুন! দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখলেন নেভি কর্মী, বিশাখাপত্তনমে নৃশংস খুন
স্ত্রী বেরোতেই প্রেমিকাকে ডেকে খুন! দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখলেন নেভি কর্মী, বিশাখাপত্তনমে নৃশংস খুন
বিশাখাপত্তনম: স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যেতেই প্রেমিকাকে ডেকে পরে খুনের অভিযোগ বিবাহিত নেভি কর্মীর বিরুদ্ধে৷ অভিযোগ, প্রেমিকাকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখে অভিযুক্ত মার্চেন্ট নেভি অফিসার৷ অভিযুক্তের নাম চিন্তাদা রবীন্দ্র এবং নিহত প্রেমিকার নাম পলিপল্লি মৌনিকা। ঘটনায় ইতিমধ্যে খুনের মামলা দায়ের করে তদন্ত চলছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের গাজুওয়াকা এলাকার এলভি নগরের একটি বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ অভিযুক্তের বাড়ি থেকেই দেহের টুকরো উদ্ধার করে যার একাংশ ফ্রিজে রাখা ছিল এবং বাকি অংশ একটি বস্তায় ভরা ছিল।
advertisement
advertisement
সূত্রের খবর, অভিযুক্ত ৩৫ বছর বয়সী রবীন্দ্র, যিনি আইএনএস ডেগায় কর্মরত, ২০২১ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ২৯ বছর বয়সী মৌনিকারের সঙ্গে পরিচিত হন। কয়েক সপ্তাহ আগে রবীন্দ্রর স্ত্রী ভিজিয়ানাগরমে তাঁর বাপের বাড়িতে চলে যান। এই সুযোগে রবিবার দুপুরে তিনি মৌনিকাকে নিজের বাড়িতে ডাকেন।
এরপর রবীন্দ্র নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং খুনের কথা স্বীকার করেন। তিনি পুলিশকে জানান, মৌনিকা তাঁর কাছ থেকে প্রায় ৩.৫ লক্ষ টাকা নিয়েছিলেন এবং তাঁদের সম্পর্ক ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। এই কারণেই তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো, যা শেষমেশ খুনে গড়ায়।
advertisement
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহের টুকরো উদ্ধার করে, তবে মৌনিকারের মাথা এখনও পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে, সেটি অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে। বাকি অংশের খোঁজে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই ঘটনায় খুনের মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।
advertisement
উল্লেখ্য, এই নৃশংস ঘটনার সঙ্গে ২০২২ সালের শ্রদ্ধা ওয়ালকার খুনের ঘটনার মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। সেই ঘটনায় দিল্লিতে তাঁর লিভ-ইন সঙ্গী তাঁকে খুন করে দেহ টুকরো করে ফ্রিজে রেখে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্ত্রী বেরোতেই প্রেমিকাকে ডেকে খুন! দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখলেন নেভি কর্মী, বিশাখাপত্তনমে নৃশংস খুন
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement