লর্ডসে মুখ থুবড়ে পড়ল বিশ্বচ্যাম্পিয়নরা, আইরিশদের বিরুদ্ধে মাত্র ৮৫ রানেই শেষ ইংল্যান্ড !
Last Updated:
ইংল্যান্ড: ৮৫
#লন্ডন: ঘরের মাঠেই মুখ থুবড়ে পড়ল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ৷ আর তাও আবার দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৷ মাত্র ১০ দিন আগে যারা বিশ্বকাপ জিতেছিল, সেই লর্ডসেই কুপোকাৎ ইংল্যান্ডের ব্যাটিং ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮৫ রানেই অল আউট ইংল্যান্ড ৷ বিশ্বচ্যাম্পিয়নদের ঘরের মাঠে যে এমন অবস্থা হবে, তা কারোর পক্ষেই আন্দাজ করা সম্ভব ছিল না ৷
advertisement
ENG vs IRE .. ENG all out at 85 in 1st day b4 lunch..Newton’s 1st law of motion proved again that whatever goes up come down ..due to gravitational force . pic.twitter.com/pnBHIVsUEP
— Vijay Kataria (@katariavj) July 24, 2019
advertisement
ওয়ান ডে-বিশ্বচ্যাম্পিয়নরা টেস্টের আসরে নেমেই মুখ থুবড়ে পড়ল ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ আয়ারল্যান্ডের ৩৮ বছরের বোলার টিম মুরতাঘের পেসে ধরাশায়ী ইংরেজ ব্যাটসম্যানরা ৷ রান পাননি প্রায় কেউই ৷ ইংল্যান্ডের হয়ে দু’অঙ্কের রান করেন স্যাম কারান এবং স্টোন ৷ আইরিশ বোলারদের মধ্যে মুর্তাঘ ১৩ রান দিয়ে ৫ উইকেট এবং আদেয়ার ৩২ রানে ৩ উইকেট এবং মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নেন রাঙ্কিন ৷
advertisement
85 ALL OUT! It's been a dreamlike morning for Ireland. Five wickets for the brilliant Murtagh, three for Adair and Rankin with two. FOLLOW #ENGvIRE https://t.co/fyHbjx2IoF pic.twitter.com/qNVtXl40VX — ICC (@ICC) July 24, 2019
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 24, 2019 9:32 PM IST









