advertisement

প্লে-অফের স্বপ্ন বাঁচাল লাল-হলুদ, ISL-এ ছয়ে উঠে এল ইস্টবেঙ্গল

Last Updated:

East Bengal vs Bengaluru FC: আইএসএলে আপাতত ইস্টবেঙ্গলের সঙ্গে প্লে-অফে ওঠার লড়াইয়ে চেন্নাইয়িন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড। ২০টি করে ম্যাচ খেলেছে ২টি দল। চেন্নাইয়িনের ঝুলিতে ২৪ পয়েন্ট। গোলপার্থক্য -৮। নর্থ-ইস্টের ২৩ পয়েন্ট। গোলপার্থক্য -৬।

কলকাতা: বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে ইস্টবেঙ্গল আইএসএলের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে উঠে এল। প্লে-অফের লড়াইয়ে এখনও আশা বাঁচিয়ে রাখল লাল-হলুদ শিবির।
আইএসএল প্লে-অফে ইতিমধ্যে পাঁচটি দল উঠেছে। ষষ্ঠ দল হিসেবে কি প্লে-অফে জায়গা পাবে ইস্টবেঙ্গল? পুরো অঙ্ক দেখে নিন-
যুবভারতীতে এদিন ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইস্টবেঙ্গলের সাউল ক্রেসপো। প্রথমার্ধে খেলা শেষ হয় ১-০। এর পর ৬০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন বেঙ্গালুরুর সুনীল ছেত্রী।
advertisement
আরও পড়ুন- আইপিএল ২০২৪-এ প্রথম জয়ের স্বাদ পেল মুম্বই,দিল্লিকে ২৯ রানে হারাল হার্দিক ব্রিগেড
এর পর ইস্টবেঙ্গলকে ২-১ গোলে এগিয়ে দেন ক্লেটন সিলভা। শেষমেশ ২-১ গোলে জিতে আইএসএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল।
advertisement
এদিনের জয়ের ফলে আইএসএলের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে উঠল ইস্টবেঙ্গল। ২১ ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের ২৪ পয়েন্ট। গোলপার্থক্য এক। ছ’টি ম্যাচে জয়। ৬টি ম্যাচে ড্র। ৯টি ম্যাচে হার। প্লে-অফের দৌড়ে প্রবলভাবে থাকল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন- হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ কী? বলে দিলেন সৌরভ! বড় ভবিষ্যদ্বাণী ‘দাদা’র
আইএসএলে আপাতত ইস্টবেঙ্গলের সঙ্গে প্লে-অফে ওঠার লড়াইয়ে চেন্নাইয়িন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড। ২০টি করে ম্যাচ খেলেছে ২টি দল। চেন্নাইয়িনের ঝুলিতে ২৪ পয়েন্ট। গোলপার্থক্য -৮। নর্থ-ইস্টের ২৩ পয়েন্ট। গোলপার্থক্য -৬।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্লে-অফের স্বপ্ন বাঁচাল লাল-হলুদ, ISL-এ ছয়ে উঠে এল ইস্টবেঙ্গল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement