advertisement

সমলিঙ্গের সঙ্গেই প্রেমে রয়েছেন, বিয়ে করবেন তাঁকেই- জানালেন ভারতের তারকা ক্রীড়াবিদ

Last Updated:
#নয়াদিল্লি :নিজের সমলিঙ্গের পার্টনারকেই বিয়ে করবেন জানিয়ে দিলেন দ্যূতি চাঁদ ৷ তাতে তাঁর পরিবার পাশে না থাকলেও সেই কাজ করবেন তিনি ৷ ভারতীয় স্প্রিন্টার দ্যূতি চাঁদ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন ৷ ১০০ মিটারে ভারতের জাতীয় রেকর্ড হোল্ডার দ্যূতি জানিয়েছেন তিনি সমলিঙ্গের সম্পর্কে রয়েছেন ৷ ওড়িশার দ্যূতি ১০০ মিটারে রেকর্ড হোল্ডারের পাশাপাশি রূপোর মেডেল জিতেছেন এশিয়ান গেমসে ৷ সেই সময় থেকেই দ্যূতিকে নিয়ে আলোচনা শুরু হয় ৷ তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেও সেটা নিয়ে বেশি আলোচনা হক চাননা জানিয়েছেন তারকা এই দৌড়বিদ ৷জানিয়েছেন তিনি ও তাঁর পার্টনার কেউই চাননা এই বিষয়টি নিয়ে কথা হোক বা তাঁদের এই জীবন নিয়ে অযথা চর্চা শুরু হোক ৷
দ্যূতি চাঁদ বলেছেন, ‘‘ আমি আমার মনের মানুষ খুঁজে পেয়েছি ৷ আমি মনে করি প্রত্যেকের স্বাধীনতা রয়েছে তাঁরা কার সঙ্গে থাকতে চায় সেটা বেছে নেওয়ার ৷ যাঁরা সমলিঙ্গের সম্পর্কে থাকে আমরা সবসময় তাঁদের সমর্থণ করেছি ৷ এটা একেবারেই ব্যক্তিগত পছন্দ ৷ এখন আমার ফোকাস বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক্স ৷ ’’
advertisement
Photo-PTI Photo-PTI
advertisement
দ্যূতিকে শুধু ট্র্যাকের লড়াই জিততে হয়েছে তাই নয় তার বাইরেও এক বড় লড়াই তাঁকে জিততে হয়েছে ৷ লিঙ্গের প্রমাণ হিসেবে লম্বা মামলা চলেছে ৷ গত বছর কোর্ট অফ আর্ব্রিট্রেশন ফর স্পোর্টসে এই মামলায় জিতেছেন তিনি ৷এবার ব্যক্তিগত জীবনে নিয়েও সেই একইরকম লড়াই হচ্ছে ৷ দ্যূতির সম্পর্ক নিয়ে বিক্ষুব্ধ পরিবার হওয়ার আসল কারণ অন্যরকম ৷ তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যেই এভাবে তাঁর পরিবারকে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরুদ্ধে দাঁড়াচ্ছে ৷
advertisement
অন্যরকম ইঙ্গিতও দিয়েছেন
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সমলিঙ্গের সঙ্গেই প্রেমে রয়েছেন, বিয়ে করবেন তাঁকেই- জানালেন ভারতের তারকা ক্রীড়াবিদ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement