advertisement

লকডাউনের পরে বদলে যাবে ক্রিকেট, কোয়ারেন্টাইনে থেকে খেলতে রাজি ভারতীয় দল

Last Updated:

বদলে যেতে চলেছে করোনা পরবর্তী খেলার দুনিয়া

#মেলবোর্ন: ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে পজিটিভ সাড়া পেল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সামনে আছে ভারতের অস্ট্রেলিয়া সফর ৷ আর সেই নিয়ে বিসিসিআই বেশ নরম সুরেই অস্ট্রেলিয়াকে চিঠি লিখে সিরিজ খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ৷
অক্টোবরে টি টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হওয়ার কথা ৷ এই সিরিজ নিয়ে সন্দেহের পরিস্থিতি শুরু হয়েছে কারণ অস্ট্রেলিয়া সরকার করোনা ভাইরাস অতিমারীর জেরে সেখানে লম্বা সময়ের জন্য বিমান পরিষেবা বন্ধ করে রেখেছে ৷
অজি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ি বিসিসিআইয়ের কোষাধ্যক্ষঅরুণ ধুমাল জানিয়েছেন এই সিরিজ খেলার জন্য যদি ভারতীয়দের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয় তাও বোর্ডের পক্ষ থেকে কোনও আপত্তি নেই ৷
advertisement
advertisement
ধুমাল জানিয়েছেন, ‘কোনও উপায় নেই, সকলকেই এটা করতে হবে ৷ সকলেই ক্রিকেট শুরু করতে চান ৷ দু সপ্তাহ মোটেই লকডাউনের মতো লম্বা নয় ৷ এটা ক্রীড়াবিদদের জন্যেও আদর্শ হবে ৷ কারণ যার যার দেশে লম্বা সময় কোয়ারেন্টাইনে থাকার পর কেউ অন্যদেশে গিয়েও যদি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকে তাহলে সেটা ভালোই ৷ আমাদের দেখতে হবে লকডাউন পরবর্তী সময়ে কী নতুন নিয়ম তৈরি হয় ৷ ’
advertisement
অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘ভারতের অস্ট্রেলিয়া সফর ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছি টার্ন ওভার দেওয়ার মতো ৷ এটা ক্রিকেট অস্ট্রেলিয়ার অর্থনৈতিক অবস্থাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে ৷ ’
ধুমাল জানিয়েছেন, ‘আমরা যখন নিশ্চিত হয়ে যাব তখন আবার ক্রিকেট সিরিজ শুরু হবে ৷ তখনই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ ৫ টি টেস্টের সিদ্ধান্ত হয়েছিল লকডাউনের আগে ৷ এরকম একটা পথ থাকবে যেখানে দুই বোর্ডের কর্মকর্তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
লকডাউনের পরে বদলে যাবে ক্রিকেট, কোয়ারেন্টাইনে থেকে খেলতে রাজি ভারতীয় দল
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement