advertisement

Holi Clash in Malda: রঙের উৎসব রক্তাক্ত! সংঘর্ষে উত্তপ্ত মালদহের মানিকচকের মথুরাপুর, গুলিবিদ্ধ অন্তত ৩

Last Updated:

Holi Clash in Malda: রঙের পার্বণ পাল্টে গেল রক্তারক্তি ঘটনায়। দু’ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৩। আহত ৫ জন।

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ : হোলির দিনের সংঘর্ষে উত্তপ্ত মালদহের মানিকচকের মথুরাপুর এলাকা। দু’ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন অন্তত তিনজন। এই ঘটনায় আহত হন আরও ২ জন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রং খেলা নিয়ে বিবাদের জেরেই গুলি চলে। জানা গিয়েছে, পেশায় রেশন ডিলার সমীর দাশগুপ্তের পরিবারের সঙ্গে বিবাদ বাধে স্থানীয়দের একাংশের। অভিযোগ, সেই সময়ে রেশন ডিলারের ছেলে গুলি ছোড়ে। তার পরিবারের লাইসেন্সযুক্ত বন্দুক থেকেই ওই কিশোর গুলি চালায় বলে অভিযোগ।
এর পর অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতা পাল্টা চড়াও হয়। ব্যাপক ভাঙচুর চলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। গুলিবিদ্ধ-সহ আহতদের আনা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। ঠিক কী নিয়ে বিবাদ. খতিয়ে দেখছে পুলিশ। ক্ষিপ্ত জনতার হামলায় আহত রেশন ডিলারেরও সঙ্কটজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকি‍ৎসা চলছে৷
advertisement
আরও পড়ুন : মালদহে পুলিশি অভিযানে উদ্ধার প্রচুর জালনোট এবং আগ্নেয়াস্ত্র! গ্রেফতার তিন অভিযুক্ত
অন্যদিকে রং মেখে পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু দুই যুবকের। বুধবার দুর্গাপুরের আমরাই গ্রামে ঘটনাটি ঘটে। সাঁতার না জানার কারণে একজন যখন জলে তলিয়ে যেতে থাকে, আরেক বন্ধু তাকে উদ্ধার করতে গেলে সেও তলিয়ে যায়। রং মেখে স্নানে নামে যুবকরা। মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে থাকে এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল আরও এক যুবক। মর্মান্তিক ঘটনা ঘটল দুর্গাপুর থানার আমরাই এলাকায়। মৃত্যু হল দুজনের। গত দুই যুবকের নাম বিশাল সিং ও দেবদত্ত গোঁসাই। দোল উৎসবে দুই তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া গ্রামে। পুলিশ ইতিমধ্যেই দেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়েছে। নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, হোলির সকাল থেকে রং খেলায় ব্যস্ত ছিল যুবকরা। দুপুরে বেশ কিছু যুবক একসঙ্গে স্নানে নামে। সাঁতার না জানাই তলিয়ে যেতে থাকে দুজন যুবক। অন্যান্য যুবকরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ও ব্যর্থ হয়। পরবর্তীকালে স্থানীয়রা জড়ো হয়ে তাদের খুঁজতে শুরু করে। দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Holi Clash in Malda: রঙের উৎসব রক্তাক্ত! সংঘর্ষে উত্তপ্ত মালদহের মানিকচকের মথুরাপুর, গুলিবিদ্ধ অন্তত ৩
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement