advertisement

India vs Bangladesh: ধীরে চলো নীতি টিম ইন্ডিয়ার, বিরাট-পূজারার ব্যাটে দিনের শেষে স্কোর ১৭৪/ ৩

Last Updated:
#কলকাতা :রোহিত শর্মা ও ময়াঙ্ক আগরওয়ালকে দ্রুত প্যাভিলয়নে ফিরিয়ে দিলেও ভারতকে বিশেষ বাগে আনতে পারল না বাংলাদেশ ৷এদিন বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৬ রানের পর ব্যাট করতে নেমে অর্ধশতরান করে নেন চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি ৷ অধিনায়ক হিসেবে বিরাট কোহলি টেস্টে ৫০০০ রান পূরণ করে ফেলেলন ৷দিনের শেষে ৬৮ রানের লিড ভারতের ৷ ৫৯ রানে ব্যাট করছৈন কোহলি ও রাহানে করছেন ২৩ রানে ৷
পয়া ইডেন খালি হাতেই ফেরাল রোহিত শর্মাকে ৷ একটি ছয় ও দুটি চার মারলেও ৩৫ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন হিটম্যান ৷ ইনদওরে দ্বিশতরানের মালিক ময়াঙ্ক ফেরেন ২১ বলে ১৪ রান করে ৷ এরপর অবশ্য ক্রিজে উইকেট ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক বিরাট কোহলি ৷ ১০৫ বলে ৫৫ রান করে এবাদত হোসেনের শিকার পূজারা ৷ তাঁর ইনিংসে তাঁর রয়েছে ৮ টি চার ৷
advertisement
advertisement
এদিকে দুটো সেশনও গেল না তার আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস ৷ ৩০.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ ৷ ইশান্ত শর্মা ৫ উইকেট, উমেশ যাদব ৩ উইকেট, মহম্মদ শামি ২ উইকেট নেন ৷
advertisement
অনেক অপেক্ষা ছিল যার জন্য অবশেষে শুরু হয়ে গেল ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে জয় ৷ কিন্তু সেসব কিছুর চেয়ে এই ম্যাচ ঘিরে আগ্রহের কারণ এটা ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ ৷ Pink Ball টেস্ট ঘিরে শুক্রবার ইডেনে চাঁদের হাট ৷ ফ্রাইডে ব্লকবাস্টার উপস্থিতি  ও গ্যালারি ভরার দিক থেকে সুপারহিট ৷
advertisement
প্রথম টেস্টে প্রথমে ব্যাট করে ফ্লপ শো দেখিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা ৷ ইডেনেও সেই ধারা অব্যহত ৷ এদিন নেমে থেকে পরপর আউট হতে থাকেন বাংলাদেশ ক্রিকেটাররা ৷ এদিন বাংলাদেশি ওপেনার শাদমান ইসলাম ২৯ রান করেন ৷ এছাড়াও ২৪ রান করে রিটাযার্ড হার্ট হয়ে যান লিটন দাস ৷ এছাড়া ১৯ রান করেন নইম হাসান ৷ চারটি ব্যাটসম্যান শূন্য রান করেন ৷ এছাড়া বাকিরা দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Bangladesh: ধীরে চলো নীতি টিম ইন্ডিয়ার, বিরাট-পূজারার ব্যাটে দিনের শেষে স্কোর ১৭৪/ ৩
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement