advertisement

IND vs SA: ভারতের হোয়াইট ওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ২০২ রানে হারাল টিম ইন্ডিয়া

Last Updated:
#রাঁচি :  তৃতীয় দিনে ৮ উইকেটে ১৩২ রানে শেষ হওয়ার পর ৪৮ ওভারে ১৩৩ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৷ ফলে দ্বিতীয় টেস্টের পর তৃতীয় টেস্টেও ফলোঅন করানোর বিরাটের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হল ৷ তৃতীয় টেস্ট ম্যাচে ইনিংস ও ২০২ রানে জিতল টিম ইন্ডিয়া ৷ এদিন দক্ষিণ আফ্রিকার শেষ দুটি উইকেট নিয়ে নেন অশ্বিন ও নদিম ৷ এর পাশাপাশি ১১টি ঘরের মাঠে সিরিজ জিতল টিম ইন্ডিয়া ৷
প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকার ছবিটা বদলানো না ৷ ভারতীয় পেস জুটির দাপটে তাসের ঘরের মতো ভেঙে পরতে শুরু করে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ৷ তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা  ৮ উইকেট খুইয়ে ১৩২ রান করেছে ৷ ক্রিজে রয়েছেন ডি ব্রুয়েন ও নরতে ৷
ভারতের ৯ উইকেটে ৪৯৭ রানে ডিক্লেয়ার দেওয়ার পর দক্ষিণ আফ্রিকারলপ্রথম ইনিংস শেষ হয়ে গেল ১৬২ রানে ৷ উমেশ যাদব ৩ টি, ছাড়া শামি, নাদিম, জাডেজা ২ টি করে উইকেট নেন ৷ আর এই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন করায় ভারত ৷
advertisement
advertisement
এদিকে দ্বিতীয় ইনিংসে চা বিরতির সময় মাত্র ৯.৩ ওভারে ৪ টি উইকেট খুইয়ে বসে প্রোটিয়াবাহিনী ৷ ২৬ রানে চার উইকেটে খোয়ায় তারা ৷ মহম্মদ শামির আগুনে স্পেলে ঝলসে যায় তারা ৷ ৫ ওভারে ৯ ারন দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷
advertisement
দিনের শেষে শামির ঝোলায় ৩ উইকেট, উমেশ যাদব ২ টি, জাডেজা ওঅশ্বিন ১ টি করে উইকেট নিয়েছেন ৷  দ্বিতীয় ইনিংসে এখনও অবধি সবচেয়ে বেশি রান ৩০ , যেটা করেছেন ডি ব্রুয়েন এবং তিনি এখনও অপরাজিত রয়েছেন ৷ হোয়াইট ওয়াশ করার জন্য ভারতের সামনে লক্ষ্য আর দু‘টি উইকেট ৷ এদিকে এদিন ম্যাচ চলাকালীন ডিন এডগার উমেশ যাদবের বলে আহত হয়ে মাঠ ছাড়েন ৷ এই টেস্টে আর তাঁকে পাওয়া যাবে না ৷ অন্যদিকে ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাও কিপিং করার সময় আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন ৷ পরিবর্ত হিসেবে কিপিং করেন ঋষভ পন্থ ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ভারতের হোয়াইট ওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ২০২ রানে হারাল টিম ইন্ডিয়া
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement