ভারত সফর নিয়ে বেঁকে বসল বাংলাদেশ, সিরিজ হলে নতুন মুখদের দেখে নিতে চায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক
Last Updated:
কাদের চাইছে ভারতীয় ম্যানেজমেন্ট
#নয়াদিল্লি : বাংলাদেশের ভারত সফর অনিশ্চিত ৷ খেলা বয়কটের দাবি ক্রিকেটারদের ৷ ক্রিকেট নিয়ে উন্নয়নের দাবি. আর দাবি না মেটা পর্যন্ত না খেলার হুমকি ৷ ৩রা নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভারত ও বাংলাদেশের ৷ টি-টোয়েন্টি সিরিজে মোট ৩ টি T20 এবং দু‘টি টেস্ট খেলবে ৷
এদিকে বাংলাদেশ সিরিজ নিয়ে টালবাহানা করলেও ভারত এই সিরিজ নিয়ে ফোকাসড ৷ সামনেই টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ৷ ২০২০-র এই মেগা টুর্নামেন্টের কথা মাথায় রেখে দল তৈরির কথা ভাবছে টিম ইন্ডিয়া ৷
এই তালিকায় যে নতুন নামগুলি সামনে আসছে ৷ তাতে রয়েছে কর্ণাটকের লেগস্পিনার শ্রেয়স গোপাল ৷ ২০১৯ -র আইপিএলে ২০ টি উইকেট পেয়েছিলেন তিনি ৷ ৭.২২ ইকনমি রেটে ১২ রানে ৩ উইকেট তাঁর সেরা বোলিং ৷
advertisement
advertisement
ঘরোয়া মরশুম দারুণ গেছে সূর্য কুমার যাদবের ৷ তাই তাঁকে ছোট ফর্ম্যাটে ব্যবহার করে দেকতে চাইছেন সকলে ৷ রোহিতকে বিশ্রামে রেখে সূর্যকে ওপেনার হিসেবে ব্যবহার করে দেখতে পারে থিঙ্কট্যাঙ্ক ৷
টেস্টে নিজের জায়গা ইতিমধ্যেই খুইয়েছেন ঋষভ পন্থ ৷ এবার কি শর্টার ফর্ম্যাটেও তাঁর বিকল্পকে একেবারে তৈরি রাখতে চলেছেন ৷ কারণ এবার বাংলাদেশের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের ওপর আস্থা রাখতে পারেন নির্বাচকরা ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 21, 2019 5:48 PM IST











