IND vs SA: হতশ্রী দক্ষিণ আফ্রিকা, সিরিজে হোয়াইট ওয়াশ করতে ভারতের প্রয়োজন ২ উইকেট
Last Updated:
চোট আঘাত দুই শিবিরেই, সিরিজে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করতে রাত পোহানোর অপেক্ষা ভারতের
#রাঁচি : প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকার ছবিটা বদলানো না ৷ ভারতীয় পেস জুটির দাপটে তাসের ঘরের মতো ভেঙে পরতে শুরু করে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ৷ তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট খুইয়ে ১৩২ রান করেছে ৷ ক্রিজে রয়েছেন ডি ব্রুয়েন ও নরতে ৷
ভারতের ৯ উইকেটে ৪৯৭ রানে ডিক্লেয়ার দেওয়ার পর দক্ষিণ আফ্রিকারলপ্রথম ইনিংস শেষ হয়ে গেল ১৬২ রানে ৷ উমেশ যাদব ৩ টি, ছাড়া শামি, নাদিম, জাডেজা ২ টি করে উইকেট নেন ৷ আর এই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন করায় ভারত ৷
এদিকে দ্বিতীয় ইনিংসে চা বিরতির সময় মাত্র ৯.৩ ওভারে ৪ টি উইকেট খুইয়ে বসে প্রোটিয়াবাহিনী ৷ ২৬ রানে চার উইকেটে খোয়ায় তারা ৷ মহম্মদ শামির আগুনে স্পেলে ঝলসে যায় তারা ৷ ৫ ওভারে ৯ ারন দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷
advertisement
advertisement
আরও পড়ুন - ভারত সফর নিয়ে বেঁকে বসল বাংলাদেশ, সিরিজ হলে নতুন মুখদের দেখে নিতে চায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক
দিনের শেষে শামির ঝোলায় ৩ উইকেট, উমেশ যাদব ২ টি, জাডেজা ওঅশ্বিন ১ টি করে উইকেট নিয়েছেন ৷ দ্বিতীয় ইনিংসে এখনও অবধি সবচেয়ে বেশি রান ৩০ , যেটা করেছেন ডি ব্রুয়েন এবং তিনি এখনও অপরাজিত রয়েছেন ৷ হোয়াইট ওয়াশ করার জন্য ভারতের সামনে লক্ষ্য আর দু‘টি উইকেট ৷ এদিকে এদিন ম্যাচ চলাকালীন ডিন এডগার উমেশ যাদবের বলে আহত হয়ে মাঠ ছাড়েন ৷ এই টেস্টে আর তাঁকে পাওয়া যাবে না ৷ অন্যদিকে ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাও কিপিং করার সময় আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন ৷ পরিবর্ত হিসেবে কিপিং করেন ঋষভ পন্থ ৷
advertisement
SA 132/8 in the 2nd Innings at the end of Day 3A brilliant bowling display from #TeamIndia. Join us for Day 4 tomorrow morning #INDvSA @Paytm pic.twitter.com/odI7NsmiL1
— BCCI (@BCCI) October 21, 2019
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 21, 2019 6:33 PM IST










