advertisement

IND vs WI : কোহলি ও ময়ঙ্ক আগরওয়ালের লড়াই, এগোচ্ছে টিম ইন্ডিয়া

Last Updated:

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২৬৪

#কিংস্টন: দুরন্ত জেসন হোল্ডার ৷ আর তারই জেরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে লড়াই করতে হল ভারতীয় ক্রিকেটারদের ৷ শুক্রবার দিন সবুজ পিচে শুরু থেকেই সতর্ক খেলতে হচ্ছিল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ৷ এদিন মাত্র ১৩ রান করেই আউট হয়ে যান কেএল রাহুল ৷ হোল্ডারের প্রথম শিকার তিনিই ৷ এরপর দাগ কাটতে পারেননি চেতেশ্বর পূজারাও ৷ তিনি প্যাভিলিয়নেরাস্তা ধরেন মাত্র ৬ রানেই ৷ তাঁকে আউট করে দেন এদিনই অভিষেক হওয়া কর্নওয়াল ৷
এরপর তরুণ মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে দলের ইনিংসকে ভদ্রস্থ করার কাজে লেগে যান অধিনায়ক বিরাট কোহলি ৷ কোহলি ১৬৩ বলে৭৬ রান করেন ৷ মায়াঙ্ক করেন ৫৫ রান ৷ এই দুই ক্রিকেটারের উইকেটও নেন জেসন হোল্ডার ৷ অজিঙ্ক রাহানে ২৪ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ৷
এদিকে সমালোচনার মুখে দাঁড়িয়ে থাকা ঋষভ পন্থ এদিন স্থিতধী ইনিংস খেলছেন ৷ দিনের শেষে হনুমা বিহারীকে সঙ্গী করে ক্রিজে রয়েছেন ভারতের এই তরুণ উইকেটকিপার ৷ হনুমা ৪২ রানে ও পন্থ ২৭ রানে ব্যাট করছেন ৷ দ্বিতীয় দিনে এই জুটির ব্যাট ভারতের স্কোরকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এমনটাই ধারণা ভারতীয় থিঙ্কট্যাঙ্কের ৷
advertisement
advertisement
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI : কোহলি ও ময়ঙ্ক আগরওয়ালের লড়াই, এগোচ্ছে টিম ইন্ডিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement