advertisement

ধোনির কাছে শিক্ষা পেয়ে বেড়ে উঠছে ছোট্ট জিভা, দেখে নিন বাবা-মেয়ের যুগলবন্দি

Last Updated:

বাবা-মেয়ের এই দারুণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

#রাঁচি: করোনা ভাইরাসের জন্য সারা পৃথিবী কার্যত থমকে রয়েছে ৷ ক্রিকেট ও অন্যান্য খেলা সবকিছুই বন্ধ হয়ে রয়েছে ৷  টোকিও অলিম্পিক্স এক বছরের জন্য স্থগিত হয়ে রয়েছে ৷ আইপিএল ২০২০ অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ৷ এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় যে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে তাকে ঘিরেও সন্দেহের মেঘ রয়েছে ৷ আর এই অবস্থায় সবচেয়ে বেশি যে জিনিস নিয়ে আলোচনা হচ্ছে তা হল মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যত ৷
আদৌ কী আর মহেন্দ্র সিং ধোনি জাতীয় দলের জার্সি গায়ে ক্রিকেট খেলবেন তা  নিয়ে যখন সর্বত্র চর্চা ঠিক তখনই ধোনি নিজের কুল তকমাকে ফের একবার সত্যি প্রমাণ করলেন ৷ মাহি নিজের রাঁচির বাড়িতে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন ৷ সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ধোনি ও জিভার ভিডিও এখন ভাইরাল ৷
advertisement
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ৷  ২০১৯ -র সেই ম্যাচের পর আর ক্রিকেট খেলেননি মাহি ৷ এই অবস্থায় চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে আইপিএলের মঞ্চে ধোনির ধামাকা ব্যাক নিয়ে আশায় ছিলেন ফ্যানরা ৷ কিন্তু মারণ ভাইরাসের সংক্রমণের জেরে খেলা শিকেয় ৷ ধোনির এই না খেলার সুযোগ পাওয়া ক্রিকেট মহল গভীর চিন্তিত ঠিক হবে মাহির ক্রিকেট ভবিষ্যতের ৷ এরইমধ্যে চেন্নাই সুপার কিংস তাদের ‘থালা’-র সুপার কুল ভিডিও পোস্ট করেছে ৷
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে নিজের বাড়ির বাগানে বসে রয়েছেন মাহি , সঙ্গী জিভা ও তাঁর পোষ্যকে নিয়ে বল থ্রোয়িং খেলছেন ৷ ধোনি নিজের মেয়েকে শিখিয়ে দিচ্ছেন ঠিক কীভাবে বল থ্রো করতে হবে যাতে তাদের পোষ্য সেই বল কুড়িয়ে আনতে পারে৷ বাবা-র কথা পুরোপুরি পালন করছেন ছোট্ট জিভা ৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও ৷
advertisement
View this post on Instagram

#WhistlePodu VC: @sakshisingh_r @mahi7781

A post shared by Chennai Super Kings (@chennaiipl) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনির কাছে শিক্ষা পেয়ে বেড়ে উঠছে ছোট্ট জিভা, দেখে নিন বাবা-মেয়ের যুগলবন্দি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement