advertisement

ভোটের বাজারে ইডেনেই নাইটদের সব হোম ম্যাচ করার চেষ্টা সিএবির

Last Updated:

আইপিএল এ বার হবে ৯ এপ্রিল থেকে ২৯ মে। ভোটের বাজারে ইডেনে তিন দফা মিলিয়ে মোট ২৪ দিন পাওয়া যাবে। তার মধ্যেও সাতটা ম্যাচ আয়োজন করতে অসুবিধা হবে না বলে জানাচ্ছে নাইট কর্তৃপক্ষ। যদিও সবার আগে কলকাতা পুলিশের সবুজ সঙ্কেত এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

#কলকাতা:   পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পরেই সিএবি কর্তাদের একটা বিষয় নিয়ে এখন ভালোমতোই ভাবতে হচ্ছে ৷ সেটা হল ইডেনে ঘরের মাঠে কেকেআর-এর যথাসম্ভব বেশি ম্যাচের আয়োজন ৷ আর সেটা ভোটের মধ্যে কীভাবে সম্ভব হবে সেটা নিয়েই এখন সবচেয়ে বেশি ভাবার বিষয় ৷ সিএবি-র অবশ্য দাবি, ভোটের মধ্যেই নাইটদের সবক’টা হোম ম্যাচ তারা ইডেনেই আয়োজন করবেন ৷ এর জন্য প্রাথমিকভাবে একটা প্ল্যানও ছকে ফেলেছেন সিএবি কর্তারা ৷ কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনায় বিধানসভা নির্বাচন ২১ ও ৩০ এপ্রিল। গোটা রাজ্যের ভোট গণনা ১৯ মে। ওই সময়ের মধ্যে এবং তার আগে ও পরের সময় ছাড়া এপ্রিল-মে-র অন্য সময়ে আইপিএলের ম্যাচ আয়োজন করা যাবে বলে মনে করছেন তাঁরা ৷ আইপিএল এ বার হবে ৯ এপ্রিল থেকে ২৯ মে। ভোটের বাজারে ইডেনে তিন দফা মিলিয়ে মোট ২৪ দিন পাওয়া যাবে। তার মধ্যেও সাতটা ম্যাচ আয়োজন করতে অসুবিধা হবে না বলে জানাচ্ছে নাইট কর্তৃপক্ষ। যদিও সবার আগে কলকাতা পুলিশের সবুজ সঙ্কেত এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভোটের বাজারে ইডেনেই নাইটদের সব হোম ম্যাচ করার চেষ্টা সিএবির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement