advertisement

Chile vs Argentina: চিলির রক্ষণের ফাঁদ কাটিয়ে শেষবেলায় গোল করে নায়ক মার্তিনেজ, মেসির দল কোপা আমেরিকার শেষ ৮এ, রইল ভিডিও

Last Updated:

Chile vs Argentina: আর্জেন্তিনার শেষবেলার গোলটা দেখেননি, রইল জয়সূচক গোলের ভাইরাল ভিডিও

আর্জেন্তিনার জয়সূচক গোলের নায়ক মার্তিনেজ Photo- AP
আর্জেন্তিনার জয়সূচক গোলের নায়ক মার্তিনেজ Photo- AP
কলকাতা: আর একটু হলেই আটকে দিয়েছিল আর কি! চিলির লঙ্কার ঝাঁঝকে শেষবেলায় উড়িয়ে দিয়ে জয়সূচক গোল করলেন লাউতারো মার্তিনেজ৷ ৮৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্তাইন তরুণ তুর্কি৷
তিনি ম্যাচের ৭৩ মিনিটে লাউতারো মার্তিনেজের পরিবর্ত হিসেবে নামেন৷ লিও মেসির কর্নার কিক থেকে গোল করেন তিনি৷
দেখে নিন ঠিক কীভাবে হল গোলটি
advertisement
ম্যাচের ফল দেখে অবশ্য খুশি হলেও খুব স্বস্তিতে থাকার জায়গায় নেই আর্জেন্তিনা৷ লিওনেল মেসিরা নিজেদের খেতাব রক্ষার লড়াইতে নেমেছেন এবারের কোপা আমেরিকাতে৷
advertisement
—- Polls module would be displayed here —-
চিলি-র সঙ্গে আট বছর আগের কোপা আমেরিকার ফাইনালে হেরেই বিশ্ব ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মানসিকভাবে ভেঙে পড়া লিও মেসি৷ নিজেদের চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এদিনের ম্যাচে তিন পয়েন্ট পেল নীল -সাদা ব্রিগেড৷
advertisement
তবে সেই অবসর ভেঙে ফিরে আসার পর দেশের জার্সি গায়ে মেসি কোপা আমেরিকা জিতেছেন, জিতেছেন বিশ্বকাপও৷ তারপর থেকে রুদ্ধশ্বাস ফর্মে রয়েছে এই মেসি ব্রিগেড৷ তবে এদিনের জয় খুব কোনওরকমে হলেও জিতে তিন পয়েন্ট পেয়ে তারা পরের রাউন্ডে চলে গেল৷
এদিনের স্টেডিয়ামে হাজির ছিলেন ৮১ হাজার ফ্যান৷ সেখানে চিলির বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা৷ এদিনের মার্তিনেজের ক্ষিপ্রতার কোনও জবাব চিলির রক্ষণের কাছে ছিল না৷
advertisement
এদিনের ম্যাচে মেসি হিরোসুলভ কোনও অতিরিক্ত ম্যাজিক দেখিয়ে উঠতে পারেননি৷ তবে আর্জেন্তাইন গোলরক্ষক এমিলানো মার্তিনেজ এদিন বেশকোপা কয়েকটি চিলি আক্রমণ প্রতিহত করেন৷
তাদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ পেরুর বিরুদ্ধে খেলবে৷ কোপা আমেরিকার এই কোপাতে রক্ষণ খুব ভাল নেই৷ তাই এই ম্যাচে জেতা নিয়ে ফোকাসড টিম আর্জেন্টিনা৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Chile vs Argentina: চিলির রক্ষণের ফাঁদ কাটিয়ে শেষবেলায় গোল করে নায়ক মার্তিনেজ, মেসির দল কোপা আমেরিকার শেষ ৮এ, রইল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement