advertisement

‘‘কোহলিকে জেলে পাঠানো হোক ’’.....! এমন মন্তব্য বলিউডের কোন অভিনেতার ?

Last Updated:

বলিউডের এই অভিনেতা বিতর্কিত এবং অবান্তর মন্তব্য করার জন্যই বিখ্যাত ৷

#মুম্বই: ওভালে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভরাডুবির পর দেশের মানুষদের সমালোচনার ঝড় ধেয়ে এসেছে বিরাটদের দিকে ৷ টুর্নামেন্টের ফেভারিট মেন ইন ব্লু’রা এভাবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে উড়ে যাবেন, তা ভারতীয় সমর্থকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল ৷ সোশ্যাল মিডিয়ায় বিরাটদের বিরুদ্ধে অনেকেই অনেক কিছু লিখেছেন ৷ কিন্তু বলিউডের এক অভিনেতা যা লিখলেন, তাতে সবারই চক্ষু চড়কগাছ ৷
অভিনেতার নাম কামাল রশিদ খান বা কেআরকে ৷ নামটা শুনলেই তিনি কী বলতে পারেন, তার একটা আন্দাজ করতে পারছেন নিশ্চয় ৷ অতীতেও নানারকম বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোণামে এসেছেন তিনি ৷ বলা বাহুল্য তিনি বিতর্কিত এবং অবান্তর মন্তব্য করার জন্যই বিখ্যাত ৷ এবার তাঁর নিশানায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ ট্যুইটারে কেআরকে লেখেন, ‘‘ ১৩০ কোটি ভারতীয়ের সম্মান বিক্রি করার জন্য কোহলিকে পুরোপুরি ক্রিকেট থেকে নির্বাসিত করা উচিত। তাঁকে গরাদের পিছনে দেখতে চাই।’’ এরপর আরও যোগ করেন, ‘‘ দলের প্রত্যেক খেলোয়াড়কেই পাকাপাকিভাবে নির্বাসিত করা উচিৎ ভারতীয়দের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলার জন্য।’’
advertisement
advertisement
কামাল রশিদ খান কামাল রশিদ খান
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘কোহলিকে জেলে পাঠানো হোক ’’.....! এমন মন্তব্য বলিউডের কোন অভিনেতার ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement