advertisement

ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রি শুরু, কত দাম কোথায় পাবেন, রইল বিস্তারিত তথ্য

Last Updated:

১২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচে কলকাতায় মখোমুখি হবে টিম ইন্ডিয়া ও লঙ্কান লায়ন্সরা। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর রবিবার থেকেই এই মেগা ম্যাচের টিকিট বিক্রি শুরু করে দিল সিএবি।

#কলকাতা: একে নতুন বছর, শীতের আমেজ, উৎসবের মরসুম। তারউপর দীর্ঘ দিন পর ইডেন গার্ডেন্সে ভারত বনাম শ্রীলঙ্কার একদিনের ম্যাচ। ১২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচে কলকাতায় মখোমুখি হবে টিম ইন্ডিয়া ও লঙ্কান লায়ন্সরা। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর রবিবার থেকেই এই মেগা ম্যাচের টিকিট বিক্রি শুরু করে দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
সিএবির তরফে জানানো হয়েছে প্রথমে অনলাইন ও কাউন্টার মিলিয়ে মোট ১৫ হাজার টিকিট দেওয়া হয়েছে। অনলাইনে বুক মাই শো-তে পাওয়া যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট। এছাড়া অফ লাইনে কাউন্টার থেকেও টিকিট দেওয়া শুরু হয়েছে। রবিবার থেকে শুরু করে ম্যাচের আগের দিন বুধবার পর্যন্ত টিকিট বিক্রি করবে সিএবি। এই ম্যাচের জন্য ৩টি দামের টিকিট রয়েছে। সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা। এ ছাড়াও ১০০০ টাকা এবং ১৫০০ টাকার টিকিট রয়েছে। টিকিট বিক্রির প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে চাহিদা রয়েছে।
advertisement
advertisement
ইডেনে নতুন এলইডি ফ্লাড লাইট বসানোর পর এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচে কোনও ধবের আলো বিভ্রাট হলে এই আলো খুব তাড়া তাড়ি জ্বালানো যায়। এছাড়া ম্যাচের মাঝে একটি ছোট লেজার শো হবে বলে জানিয়েছেন বাংলার ক্রিকেট সংস্থার প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে সাফল্যের সঙ্গে ম্যাচ করার বিষয়ে আত্মবিশ্বালী সিএবি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রি শুরু, কত দাম কোথায় পাবেন, রইল বিস্তারিত তথ্য
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement