advertisement

অলিম্পিক চলাকালীন জঙ্গি হামলার আশঙ্কা ব্রাজিলে !

Last Updated:

ব্রাজিল সরকার জানিয়েছে, অ্যাথলিটদের যাবতীয় নিরাপত্তা দেওয়া হবে। সেই সঙ্গে নিরাপত্তা বাড়বে অলিম্পিক ভিলেজের।

#রিও ডি জেনেইরো:  রিও’র আকাশ থেকে জঙ্গি মুক্ত করতে তৈরি ব্রাজিল। দীর্ঘ বৈঠকের পর দাবি তাদের বিদেশ মন্ত্রকের। ব্রাজিল সরকার জানিয়েছে, অ্যাথলিটদের যাবতীয় নিরাপত্তা দেওয়া হবে। সেই সঙ্গে নিরাপত্তা বাড়বে অলিম্পিক ভিলেজের।
দিলমা রুসেফ নাকি মিচেল টেমার। কে করবেন রিও অলিম্পিকের উদ্বোধন ? বিশ্বের সেরা ক্রীড়া আসরের আগে এভাবেই রাজনৈতিক দোলাচালে দুলছে ব্রাজিল। বিষফোঁড়ার মতো উঁকি দিচ্ছে সন্ত্রাসের ভ্রুকুটি।
শুক্রবার নিসে জঙ্গি হামলার পরেই ফরাসি সরকার সতর্ক করেছে রিও’কে। জানিয়ে দিয়েছে, ৫ থেকে ২৩ অগাস্টের মধ্যে একাধিক হামলার ছক কষেছে জঙ্গিরা। বিশেষ করে টার্গেট করা হয়েছে ফরাসি এবং মার্কিন অ্যাথলিটদের। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রকের জরুরি বৈঠকের পর বিশ্বকে আশ্বাস দিচ্ছে রিও। দাবি করা হয়েছে, প্রতিটি অলিম্পিক ভিলেজে নিরাপত্তা আগাম দ্বিগুণ করা হয়েছে। ভিলেজ থেকে স্টেডিয়াম-- এই পথে প্রতিটি অ্যাথলিটের নিরাপত্তার দায়িত্ব রিও’র।
advertisement
advertisement
জলে-স্থলে তো বটেই, এমনকী আকাশসীমাতেও নিরাপত্তা ওই সময় বাড়ানো হবে। ব্রাজিল প্রতিরক্ষা মন্ত্রকের মতে, প্রতিটি স্টেডিয়ামের মাথায় চক্কর কাটবে যু্দ্ধবিমান। সবমিলিয়ে অলিম্পিক ও তার মধ্যে জঙ্গি হামলার আশঙ্কা, এই দুই সম্ভাবনায় এখন কার্যত যুদ্ধ পরিস্থিতি ‘পিকচার পারফেক্ট’ ব্রাজিলেও।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অলিম্পিক চলাকালীন জঙ্গি হামলার আশঙ্কা ব্রাজিলে !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement