advertisement

এই প্রথম রোহিত-বিরাটের সঙ্গে হল এমন! উপার্জন কমে গেল কয়েক কোটি টাকা! বোর্ডের বড় সিদ্ধান্ত

Last Updated:

BCCI Central Contract: জল্পনা বেশ কিছু দিন ধরেই চলছিল। এবার হল আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ ক্যাটেগরিতে থাকার পর অবশেষে পদস্খলন হল দুই কিংবদন্তী ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির।

News18
News18
জল্পনা বেশ কিছু দিন ধরেই চলছিল। এবার হল আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ ক্যাটেগরিতে থাকার পর অবশেষে পদস্খলন হল দুই কিংবদন্তী ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির। টি-২০ ক্রিকেট ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারনেই গ্রেড বি-তে জায়গা দেওয়া হল দুই তারকা ব্যাটারকে।
সোমবার বিসিসিআই ২০২৫–২৬ মরসুমের জন্য টিম ইন্ডিয়ার সিনিয়র পুরুষ ও মহিলা ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এই চুক্তির মেয়াদ ঠিক করা হয়েছে ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। নতুন তালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা ভারতীয় ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
সবচেয়ে বড় চমক হিসেবে ভারতের দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে কেন্দ্রীয় চুক্তির ‘গ্রেড বি’-তে নামিয়ে দেওয়া হয়েছে। এর আগে তাঁরা এ প্লাস গ্রেডে ছিলেন। এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের মূল্যায়ন নীতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে, যেখানে সাম্প্রতিক পারফরম্যান্স ও দলের ভবিষ্যৎ পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
এবার মোট ৩০ জন সিনিয়র পুরুষ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি দেওয়া হয়েছে এবং বিসিসিআই এই মরসুমে ‘এ প্লাস’ গ্রেড তুলে দিয়েছে। সর্বোচ্চ স্তরের ‘এ’ গ্রেডে রাখা হয়েছে মাত্র তিনজন ক্রিকেটারকে—টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিল, তারকা পেসার জসপ্রীত বুমরাহ এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এই প্রথম রোহিত-বিরাটের সঙ্গে হল এমন! উপার্জন কমে গেল কয়েক কোটি টাকা! বোর্ডের বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
পকেটে ৩০,০০০ টাকা থাকলে এই ব্যবসা শুরু করুন, প্রতিদিন ৫,০০০ টাকার মালিক হয়ে যাবেন!
পকেটে ৩০,০০০ টাকা থাকলে এই ব্যবসা শুরু করুন, প্রতিদিন ৫,০০০ টাকার মালিক হয়ে যাবেন !
  • পকেটে ৩০,০০০ টাকা থাকলে এই ব্যবসা শুরু করুন

  • প্রতিদিন ৫,০০০ টাকার মালিক হয়ে যাবেন !

  • জেনে নিন এই ব্যবসার কীভাবে শুরু করবেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement