advertisement

ভারত-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা

Last Updated:

ভারত-নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চয়তা ৷ ইন্দোর টেস্টের নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ !

#নয়াদিল্লি: BCCI-র ব্যাঙ্ক লেনদেন বন্ধের জের ৷ ভারত-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা ৷ ইন্দোর টেস্ট নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ ! বাতিল হয়ে যেতে পারে এই টেস্টম্যাচ। শুধু ইন্দোর টেস্টই নয়, সংশয় রয়েছে সিরিজের বাকি ম্যাচ নিয়েও ৷  নভেম্বরে ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়েও সংশয় রয়ে যাচ্ছে ৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলিদের খেলা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সোমবার বোর্ডের অ্যাকাউন্ট ফ্রিজ করে লোধা কমিশনের একটি চিঠি BCCI-কে পাঠানো হয়েছে।
পয়সা ছাড়া ম্যাচ সম্ভব নয়। ভারত-নিউজিল্যান্ড সিরিজের উপর প্রশ্নচিহ্ন ঝুলিয়ে লোধা কমিশনকে পালটা তোপ বোর্ডের। আজ বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর জানিয়েছেন, লেনদেন না হলে রাজ্য সংস্থার পক্ষে ম্যাচ আয়োজন সম্ভব নয়। একইসঙ্গে তাঁর দাবি, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা।
পাকিস্তানকে হটিয়ে টেস্টের রাজ সিংহাসনে ভারত। কলকাতায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়। কোহলিদের এই বিরাট প্রাপ্তি ফিকে হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টসে লোধা কমিশনের সার্জিক্যাল স্ট্রাইকে। ইতিমধ্যে বোর্ডের দুটি অ্যাকাউন্টসে লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নজরে রয়েছে আরও তিনটি অ্যাকাউন্টস। এই পরিস্থিতিতে বোর্ড প্রেসিডেন্টের পালটা চাপ, পয়সা ছাড়া আর কোনও ম্যাচ আয়োজন সম্ভব নয়।
advertisement
advertisement
লোধা কমিশন নির্দেশ দিয়েছে বড় অঙ্কের কোনও টাকা রাজ্য সংস্থার সঙ্গে লেনদেন করতে পারবে না বোর্ড। বোর্ডের পালটা প্রশ্ন, ঠিক কত টাকা, তা কিন্তু উল্লেখ করা হয়নি। এমনকী, ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ কত করা উচিত তা-ও উল্লেখ নেই।
এই পরিস্থিতিতে ইন্দোরে ঝুলে রইল ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। একইসঙ্গে ঝুলে রয়েছে সিরিজের পাঁচটি ম্যাচও। ছ’তারিখ সুপ্রিম কোর্টে উত্তর দিতে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার আগে সিরিজের ভবিষ্যত নিয়ে বোর্ডের থেকে চাইল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
advertisement
ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে কিউই বোর্ড ৷ সিরিজের বাকি সূচি নিয়েও রয়ে যাচ্ছে প্রশ্ন ৷ পরিস্থিতির দিকে নজর রাখছে ব্ল্যাক ক্যাপসরা ৷ আজ সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড ৷
অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ মাঝপথে বাতিলের প্রশ্ন বলে জানানো হয়েছে লোধা কমিশন ৷ ‘উদ্দেশ্য প্রণোদিত আতঙ্ক ছড়াচ্ছে বোর্ড৷ শুধুমাত্র বোর্ড-রাজ্য সংস্থার লেনদেনে নিষেধাজ্ঞা ৷ ক্রিকেটারদের ম্যাচ ফি দিতে সমস্যা হবে না ৷ বোর্ডের আধিকারিক, কর্মীদের বেতনেও সমস্যা হবে না’, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ প্রসঙ্গে প্রতিক্রিয়া লোধার ৷
advertisement
সোমবার প্রাথমিক ভাবে লোধা কমিশনের নির্দেশে ফ্রিজ করা হয় বোর্ডের একটি অ্যাকাউন্টস। বেসরকারি এই ব্যাঙ্কের অ্যাকাউন্টস থেকে মূলত স্পনসরের সঙ্গে লেনদেন করত বিসিসিআই। মুম্বইয়ে জরুরি সাধারণ সভা ডেকে লোধার নয়টি সুপারিশে সায় দেওয়া হয়েছে। যদিও মূল ছ'টি সুপারিশকে পাত্তাই দেওয়া হয়নি। তার পরেই এই ঘটনাকে বেশ গুরুত্বপূর্ণ বলছে ওয়াকিবহাল মহল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভারত-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement