advertisement

Jasprit Bumrah: জসপ্রীত বুমরাহের জন্য অন্য ভাবনা! বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

Last Updated:

Jasprit Bumrah: সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করেছেন জসপ্রীত বুমরাহ। এবার ভারতের তারকা পেসারের জন্য নতুন ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের।

Jasprit Bumrah
Jasprit Bumrah
ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল বিসিসিআই। ২০২৫-২৬ মরশুমের জসপ্রীত বুমরাহের বিসিসিআইয়ের সেন্ট্রাল কন্ট্রাক্ট চুক্তিতে বদলানোর কথা ভাবছে বোর্ড। এর আগে বিসিসিআই বার্ষিক চুক্তির পরিকাঠামো থেকে এ প্লাস ক্যাটাগরি তুলে দেওয়া। আগে এই ক্যাটাগরির খেলোয়াড়রা বছরে ৭ কোটি টাকা করে পেতেন, কিন্তু এখন আর এই গ্রেড রাখা হয় না।
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো যোগ্য খেলোয়াড়ের অভাব। এ প্লাস ক্যাটেগরিতে থাকতে হলে একজন ক্রিকেটারকে তিনটি ফরম্যাটেই খেলতে হয় এবং অন্তত একটি ফরম্যাটে টপ ১০-এ থাকতে হয়। আগে এই তালিকায় ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। তবে এখন রোহিত ও কোহলি সীমিত ফরম্যাট খেলছেন, আর জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।
advertisement
ফলে একমাত্র যোগ্য খেলোয়াড় হিসেবে বাকি ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু একজনের জন্য আলাদা ক্যাটাগরি রাখা ঠিক হবে না ভেবেই বোর্ড এটি বাতিল করেছে। এর ফলে বুমরাহ ও জাদেজাকে A গ্রেডে নামানো হয়েছে, যেখানে বছরে ৫ কোটি টাকা দেওয়া হয়। তবে বোর্ড বুমরাহর আর্থিক ক্ষতি পূরণের বিষয়টিও বিবেচনা করছে।
advertisement
এদিকে অক্ষর প্যাটেলের বিষয়টিও আলোচনায় এসেছে। তিনি ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়া সত্ত্বেও তাকে গ্রেড সি-তে রাখা হয়েছে, যেখানে বার্ষিক বেতন ১ কোটি টাকা। এতে বোঝা যাচ্ছে, ভবিষ্যতে চুক্তির মূল্যায়নে আরও পরিবর্তন আসতে পারে।
advertisement
সব মিলিয়ে, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের চুক্তি কাঠামোতে বড় প্রভাব ফেলতে চলেছে। পারফরম্যান্স অনুযায়ী বেতন নির্ধারণের দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন দেখার বিষয়, এই নতুন নীতি ভবিষ্যতে খেলোয়াড়দের উপর কী প্রভাব ফেলে এবং বোর্ড কীভাবে ভারসাম্য বজায় রাখে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jasprit Bumrah: জসপ্রীত বুমরাহের জন্য অন্য ভাবনা! বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement