advertisement

IPL2019: উদ্বোধনী অনুষ্ঠানের ২০ কোটি টাকা শহিদ জওয়ানদের দিল বিসিসিআই

Last Updated:

আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ২০ কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল৷ বিসিসিআই-এর তরফে সেই টাকা সেনা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে৷

#চেন্নাই: আইপিএল-এর প্রথম ম্যাচ চেন্নাইয়ে৷ চিপকে দুর্দান্ত জয় ধোনির চেন্নাই সুপার কিংস-এর৷ এই সব কিছুকে ছাপিয়ে গেল শহিদ জওয়ানদের প্রতি ধোনি ও চেন্নাই সুপার কিংসের শ্রদ্ধার্ঘ৷ শনিবার টসের পরেই চেন্নাই সুপার কিংসের তরফে পুলওয়ামা হামলা শহিদ ভারতীয় জওয়ানদের ২ কোটি টাকা অর্থ সাহায্য তুলে দিলেন সিএসকে অধিনায়ক৷ ম্যাচের টিকিট বিক্রি বাবদ পুরো টাকাই দিয়ে দেওয়া হয়েছে শহিদ জওয়ানদের পরিবারের প্রতি৷
আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ২০ কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল৷ বিসিসিআই-এর তরফে সেই টাকা সেনা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে৷ ১১ কোটি দেওয়া হয়েছে ভারতীয় সেনাকে, ৭ কোটি দেওয়া হয়েছে সিআরপিএফ-কে, নৌবাহিনী ও বায়ুসেনাকে ১ কোটি টাকা করে দেওয়া হয়েছে৷
বিসিসিআই-এর তরফে CoA চেয়ারম্যান বিনোদ রাই বলেন, 'আমরা প্রতিষ্ঠানের তরফে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিই৷ সেি অর্থ শহিদ জওয়ানদের পরিবারের জন্য আমরা উত্‍‌সর্গ করলাম৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL2019: উদ্বোধনী অনুষ্ঠানের ২০ কোটি টাকা শহিদ জওয়ানদের দিল বিসিসিআই
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement