নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে ধাওয়ান-কার্তিক, জায়গা হল না শামির
Last Updated:
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ১৫ জনের ভারতীয় দলের নাম ঘোষণা করল বিসিসিআই ৷
#মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ১৫ জনের ভারতীয় দলের নাম ঘোষণা করল বিসিসিআই ৷ আগামী ২২ অক্টোবর মুম্বইয়ে সিরিজের প্রথম ম্যাচ ৷ ভারতীয় দলে এই সিরিজে কামব্যাক ঘটেছে ওপেনার শিখর ধাওয়ানের ৷ স্ত্রী-র অসুস্থতার জন্য অস্ট্রেলিয়া সিরিজে খেলেননি তিনি ৷ কিন্তু কিউইদের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে ‘গব্বর’কে ৷
নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৫ জনের ভারতীয় দলে অবশ্য জায়গা হয়নি আপেক ওপেনার লোকেশ রাহুলের ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বা টি২০ সিরিজের কোনও ম্যাচেই খেলেননি তিনি ৷ তবে কিউইদের বিরুদ্ধে সুযোগ পেয়েছেন পেসার শার্দুল ঠাকুর এবং উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক ৷ দু’জনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দলেও ছিলেন ৷ তবে দলে জায়গা হয়নি দুই পেসার মহম্মদ শামি এবং উমেশ যাদবের ৷
advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ১৫ জনের ভারতীয় দল--
advertisement
Virat Kohli (captain), Rohit Sharma (VC), Shikhar Dhawan, Ajinkya Rahane, Manish Pandey, Kedar Jadhav, Dinesh Karthik, Mahendra Singh Dhoni, Hardik Pandya, Axar Patel, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Shardul Thakur
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 14, 2017 8:44 PM IST








