advertisement

Howrah News: আর্টিস্টিক যোগায় আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল হাওড়ার বর্ষা

Last Updated:

Howrah News: একের পর এক সাফল্য আর্টিস্টিক যোগায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পদক জয়, দেশবাসীকে আশার আলো দেখাচ্ছে উদয় নারায়নপুরের বর্ষা বেরা

+
আর্টিস্টিক

আর্টিস্টিক যোগায় আশার আলো দেখাচ্ছে বাংলার বর্ষা

হাওড়া: আটিস্টিক যোগায় দেশকে আশার আলো দেখাচ্ছে হাওড়ার বর্ষা! ইতিমধ্যে নেপালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন আয়োজিত সাউথ এশিয়া প্যাসিফিক কনটেস্ট এ সমস্ত দেশকে পিছনে ফেলে স্বর্ণ পদক জয় করে দেশের নাম উজ্জ্বল করেছে হাওড়া উদয়নারায়ণপুরের বর্ষা। প্রত্যন্ত গ্রামের সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা প্রতিভাবান মেয়ের সাফল্যে দেশের নাম হল উজ্জ্বল।
বর্ষার সাফল্যে দারুন ভাবে আনন্দিত উদয়নারায়ণপুর কুরঢচী গ্রামের মানুষ। বর্ষার ঝুলিতে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক সাফল্য। গত প্রায় এক মাস আগে কাশ্মীরে একটি প্রতিযোগিতার মাধ্যমে সিলেকশন পায় আবারও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহনের। এবার আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে থাইল্যান্ডে পাড়ি দিতে চলেছে বর্ষা।
মাত্র তিন বছর বয়স থেকে যোগা প্রশিক্ষণ শুরু করে সে। প্রথম দিকে ট্রেডিশনাল যোগা প্রশিক্ষণ এবং তার কয়েক বছর পর আটিস্টিক যোগা প্রশিক্ষণ নেয়। নিতাই বেরা বর্ষার বাবা একজন স্বর্ণ কারিগর। নানা প্রতিবন্ধকতার বেড়াজোল ঠেলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাফল্য। এই পথ মোটেও সহজ নয়। সমস্ত বাধা উপেক্ষা করে একের পর এক পদক জয় করে সে।
advertisement
advertisement
জীবনের প্রথম বড় পদক জয় আসামের করিমগঞ্জে। এরপর প্রথম আন্তর্জাতিক স্তরে নেপালে তিনটি স্বর্ণপদক জয়। এ প্রসঙ্গে বর্ষা বেরা জানান, শৈশব থেকেই জোগাড় প্রতি আলাদা ভাল লাগা ছিল। তবে এই সাফল্যের পেছনে প্রশিক্ষক এবং বাবা-মায়ের অবদান রয়েছে প্রচুর। প্রশিক্ষক সুবল দেঁড়ে জানান, বর্ষার মধ্যে রয়েছে জেদ। যার কারণেই ও আরো সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Howrah News: আর্টিস্টিক যোগায় আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল হাওড়ার বর্ষা
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement