advertisement

Bangladesh : পাকিস্তান খেলবে না ভারতের বিরুদ্ধে, এই প্রথম মুখ খুলল বাংলাদেশ! বিশ্বকাপের ২ দিন আগে আবার নতুন নাটক

Last Updated:

Bangladesh : পাকিস্তান প্রথম থেকেই এমন একটা হাবভাব করেছিল যে তারা বাংলাদেশকে সমর্থন করতেই আইসিসি-র বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল। সেই বাংলাদেশই এবার পাকিস্তানের এমন সিদ্ধান্ত নিয়ে যা বলল, শুনলে অবাক হয়ে যাবেন।

News18
News18
নয়াদিল্লি : যার জন্য চুরি করি সেই বলে চোর! বাংলার এই প্রবাদ এখন বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে পরিস্থিতিতে মিলে যায় একেবারেই। কারণ, পাকিস্তান প্রথম থেকেই এমন একটা হাবভাব করেছিল যে তারা বাংলাদেশকে সমর্থন করতেই আইসিসি-র বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল। সেই বাংলাদেশই এবার পাকিস্তানের এমন সিদ্ধান্ত নিয়ে যা বলল, শুনলে অবাক হয়ে যাবেন।
বাংলাদেশ বোর্ড এবার বলছে, ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত আসলে পাকিস্তানের ‘বোকামি’! কারণ ভারত-পাকিস্তান ম্যাচ বরাবর হাইভোল্টেজ। এমন বড় ম্যাচ থেকে বিপুল পরিমাণ আর্থিক মুনাফা হয়। আর সেই লভ্যাংশ আইসিসি-র সদস্য দেশগুলির মধ্যে ভাগ করে দেওয়া হয়। সেখান থেকে ভাগ পায় বাংলাদেশ বোর্ডও। তাই পাকিস্তানের সিদ্ধান্তকে বোকামি বলে দেগে দিলেন বাংলাদেশ বোর্ডের কর্তা।
advertisement
এর আগে পাকিস্তান বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াটা আইসিসির অবিচার। আইসিসি যখন ভোটাভুটির সিদ্ধান্ত নেয়, সেই সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। এর পর পাকিস্তান সরকার জানিয়ে দেয়, তারা বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে। আর সব কিছুই তারা বাংলাদেশের প্রতি সমর্থন দেখানোর জন্য করেছিল বলেও জানা যায়।
advertisement
advertisement
আরও পড়ুন- দুরন্ত ফর্মে থাকলেও এই তথ্য চিন্তা বাড়াবে আরসিবির! এবার ভাগ্য ফিরবে দিল্লির?
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক সিনিয়র ডিরেক্টর এবার বললেন, “ভারত-পাকিস্তান ম্যাচ যে কোনও সময় হাইভোল্টেজ। এরকম একটা বড় ম্যাচ না হলে গোটা ক্রিকেটবিশ্ব আর্থিক ক্ষতির মুখে পড়বে। সেটার প্রভাব পড়বে আমাদের বোর্ডের উপরও। এই ম্যাচ না হলে আইসিসির লভ্যাংশ কমবে। আইসিসির সেই লভ্যাংশের অর্থ আমরা পাই, ফলে আমাদের প্রাপ্য অর্থও কমে যাবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh : পাকিস্তান খেলবে না ভারতের বিরুদ্ধে, এই প্রথম মুখ খুলল বাংলাদেশ! বিশ্বকাপের ২ দিন আগে আবার নতুন নাটক
Next Article
advertisement
সোনার দাম কি ৭০ হাজারে নামবে? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন
সোনার দাম কি ৭০ হাজারে নামবে? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন
  • সোনার দাম কি ৭০ হাজারে নামবে?

  • বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন

  • জানলে ভাল লাগবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement