সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের মাধ্যমে ভোট প্রস্তুতি শুরু জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের!
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
আগামী রবিবার অর্থাৎ ৮ মার্চ রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ওই দলে থাকবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ আরও দুই আধিকারিক। ৯ ই মার্চ প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেই শুরু হবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের ভোট প্রস্তুতির প্রক্রিয়া।
কলকাতা: আগামী রবিবার অর্থাৎ ৮ মার্চ রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ওই দলে থাকবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ আরও দুই আধিকারিক। ৯ ই মার্চ প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেই শুরু হবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের ভোট প্রস্তুতির প্রক্রিয়া। ৯ ই মার্চ অর্থাৎ সোমবার সকাল ১০টা থেকে বারোটা পর্যন্ত রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর ওইদিনই দুপুর একটা থেকে বিভিন্ন জেলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু করবে সন্ধ্যে পর্যন্ত। মঙ্গলবার অর্থাৎ ১০ই মার্চ কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর ওই দিনই সকাল সাড়ে দশটা থেকে রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও বৈঠক করবেন তাঁরা। এই প্রথম বুথ লেভেল অফিসারদের সঙ্গেও আলোচনা করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সমস্ত কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ কলকাতা থেকে রওনা দেবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার রাতেই কলকাতা এসে পৌঁছাবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 05, 2026 9:58 PM IST









