advertisement

Probashe Ghorkonna YouTuber Criticized: সব কিছু দেখাতে দেখাতে শেষ পর্যন্ত শাশুড়ির মৃত্যুতেও vlog? প্রবল ট্রোল হলেন প্রবাসে ঘরকন্না খ্যাত ইউটিউবার মহুয়া

Last Updated:

কলকাতা বিমানবন্দরে আসা এবং সেখানে শাড়ি বদল করা, সবটাই দেখিয়েছেন তিনি৷ শাশুড়ি মায়ের শবদেহ সামনে রেখেই ভিডিয়ো করে গিয়েছেন তিনি৷ এমনকী শাশুড়ির শেষযাত্রায়ও বন্ধ হয়নি মোবাইল!

Rapid Read
প্রবল ট্রোল হলেন প্রবাসে ঘরকন্না খ্যাত ইউটিউবার মহুয়া
প্রবল ট্রোল হলেন প্রবাসে ঘরকন্না খ্যাত ইউটিউবার মহুয়া
কলকাতা: শাশুড়ির মৃত্যু, কলকাতা এয়ারপোর্টে এসে লাল পাড় সাদা শাড়ি পরে নিলেন মহুয়া৷ বললেন বাড়ির কারও মৃত্যু হলে সধবাদের এমন শাড়ি পরতে হয়৷ জীবনের প্রতিটি ঘটনা তুলে ধরতে গিয়ে এবার বিপাকে পড়লেন বিখ্যাত বাঙালি ইউটিউবার৷
ক্যালিফর্নিয়া-বাসী জনপ্রিয় ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায় (Probase Ghorkonna Mahua)। খুবই বিখ্যাত তিনি। নিজের জীবনের গল্প বলেন তিনি৷ সকলে এক ডাকে চেনেন তাঁকে৷ ‘নমস্কার কেমন আছেন সবাই, প্রবাসে ঘরকন্নার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই….’ এই বলে তিনি শুরু করেন ভ্লগ, যা এখন তাঁর পরিচয়ের এক অঙ্গ হয়ে গেছে৷ এবার তিনি পড়লেন বিপাকে৷ কারণ এবার তিনি তাঁর শাশুড়ির মৃত্যুতে ভ্লগ করলেন! যা নিয়ে শুরু হল বিতর্ক৷
advertisement
advertisement
মেদিনীপুর মিশন গার্লস স্কুলের ছাত্রী মহুয়া গঙ্গোপাধ্যায়। স্বামী-সন্তানদের নিয়ে থাকেন ভিনদেশে। সেখানে বসেই নিয়ে প্রতিদিন পৌঁছে যান বিশ্বের প্রতিটি মানুষের ঘরে। তাঁর লাইফস্টাইল ভ্লগের অনুরাগী আট থেকে আশি সকলে। কারণ, তাঁর বাচনভঙ্গি। তাঁর মিষ্টি কথায় মন মজতে বাধ্য। কিন্তু সেই মহুয়াই এবার বিতর্কে।
advertisement
কয়েকদিন আগে মহুয়ায় শাশুড়ি অর্থাৎ তাঁর স্বামী মানিক গঙ্গোপাধ্যায়ের মায়ের মৃত্যু হয়েছে৷ ফলে ক্যালিফর্নিয়া থেকে ছেলে-মেয়েকে নিয়ে তাঁদের হালিশহরের বাড়ি আসেন মহুয়া এবং মানিকবাবু৷ বিমানবন্দরে বিমানে ওঠার আগে থেকে তিনি ভিডিও শুট শুরু করেন৷ সাধারণত রীতি রয়েছে যে শ্বশুর বা শাশুড়ির মৃত্যুতে বৌমাকে লাল পাড় সাদা শাড়ি পরতে হয়৷ সেই নিয়ম পালন করেন মহুয়া৷ কলকাতা বিমানবন্দরে আসা এবং সেখানে শাড়ি বদল করা, সবটাই দেখিয়েছেন তিনি৷ শাশুড়ি মায়ের শবদেহ সামনে রেখেই ভিডিয়ো করে গিয়েছেন তিনি৷ এমনকী শাশুড়ির শেষযাত্রায়ও বন্ধ হয়নি মোবাইল!প্রবাসে ঘরকন্না খ্যাত ইউটিউবার মহুয়া
advertisement
এছাড়াও শোকের পরিবেশে বিমানবন্দরে সকলের সঙ্গে হাসি হাসি মুখে কথা বলাও ভাল চোখে নেননি তাঁর ভক্তকূল৷ এর পর থেকে শুরু হয়েছে তাঁকে ট্রোল করা৷ কমেন্ট আসে, ১)”সমবেদনা জানাচ্ছি। আপনাকে এইসময় কিছু বলতেও খারাপ লাগছে। তবে এগুলো অত্যন্ত ব্যক্তিগত মুহূর্ত। আপনি সাধারণ ভাবে পোস্ট করে খবরটা জানালে আমার মনে হয় অনেক বেশি শোভনীয় হত। খুব বাজে লাগল আজকের ভিডিওটা দেখে। ঐ মুহূর্তে দাঁড়িয়ে আপনার ভিডিও করার ইচ্ছে হয়েছে এটা ভেবেই অবাক লাগছে। জীবনের সমস্ত ঘটনা কখনই কন্টেন্ট হতে পারে না। দয়া করে দৈনন্দিন জীবন আর ব্যক্তিগত জীবন গুলিয়ে ফেলবেন না।”,
advertisement
২)”মায়ের মৃত্যুর জন্যই অপেক্ষায় ছিলেন হয়তো, কারণ ভিউস বেশি হয় এবং ইনকাম টাও‌ বেশি আসে”,
প্রবল ট্রোল হলেন প্রবাসে ঘরকন্না খ্যাত ইউটিউবার মহুয়া
প্রবল ট্রোল হলেন প্রবাসে ঘরকন্না খ্যাত ইউটিউবার মহুয়া
৩)”কি একটা অবস্থা। কতটা অসুস্থ হলে মরার ভ্লগও করতে হয়। মা মারা গেছে আপনার তো শোকে কাতর হয়ে ফোন ধরারই কথা না। আর আপনি কি সুন্দর স্টেপ বাই স্টেপ ভ্লগ করছেন? যত্তসব ডিসগাস্টিং।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Probashe Ghorkonna YouTuber Criticized: সব কিছু দেখাতে দেখাতে শেষ পর্যন্ত শাশুড়ির মৃত্যুতেও vlog? প্রবল ট্রোল হলেন প্রবাসে ঘরকন্না খ্যাত ইউটিউবার মহুয়া
Next Article
advertisement
Strait Of Hormuz: ‘ভারতের জন্য খোলা রয়েছে...’ ‘বন্ধু’ দেশগুলির জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে পারে, জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী
‘ভারতের জন্য খোলা রয়েছে...’ ‘বন্ধু’ দেশগুলির জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে পারে, জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement