advertisement

Asian Gymnastic Championship: মা ছিলেন ন্যাশানাল লেভেল জিমন্যাস্ট প্লেয়ার, মেয়ে বয়ে নিয়ে যাচ্ছেন ব্যাটন, এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে জয়নগরের মেয়ে বিদিশা

Last Updated:

Asian Gymnastic Championship: এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে জয়নগরের মেয়ে বিদিশা!

+
জয়নগরের

জয়নগরের মেয়ে বিদিশা

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিদিশা গায়েন। বাবা দক্ষিণা গায়েন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। মা বন্দনা মন্ডল গায়েন একসময় জিমন্যাস্টিকে ন্যাশনাল প্লেয়ার ছিলেন। বিদিশার ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি জিমন্যাস্টিক এর প্রতি আগ্রহ ছিল অনেক বেশি।
স্থানীয় একটি ক্লাবের জিমনেশিয়াম থেকেই বিদিশার জিমন্যাস্টিক-এ হাতে খড়ি। ২০১১ সালে মাত্র ৯ বছর বয়সে অন্ধপ্রদেশে অনূর্ধ্ব ১০ বছর ন্যাশনাল জিমনাস্টিক এ দ্বিতীয় স্থান অধিকার করে বিদিশা। ২০১৪ সালে কলকাতায় অনূর্ধ্ব ১৭ বছর স্কুল ন্যাশনাল জিমন্যাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৫ এ তেলেঙ্গানা তে অনূর্ধ্ব ১৭ বছর স্কুল ন্যাশনাল জিমন্যাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৬ সালে হরিয়ানায় আয়োজিত অনূর্ধ্ব ১৭ বছর স্কুল ন্যাশনাল জিমনাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা।
advertisement
advertisement
২০১৭-এ কলকাতায় অনূর্ধ্ব ১৭ বছর স্কুল ন্যাশনাল জিমনাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৭-এ দিল্লিতে আয়োজিত অনূর্ধ্ব ১৭ খেলো ইন্ডিয়া স্কুল গেমসে জিমনাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৮ সালে মহারাষ্ট্রে আয়োজিত অনূর্ধ্ব একুশ বছর খেলো ইন্ডিয়া ইউথ গেমসে জিমনাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৯ সালে চন্ডিগড়ে আয়োজিত অল ইন্ডিয়া ইউনিভার্সিটি জিমন্যাস্টিক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে তৃতীয় স্থান অধিকার করে বিদিশা। ২০২১ শে অমৃতসরে আয়োজিত অল ইন্ডিয়া ইউনিভার্সিটি জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ও তৃতীয় স্থান অধিকার করে বিদিশা। ২০২২ সালে ইজিপ্ট এ কায়রো শহরে আয়োজিত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় বিদিশা।
advertisement
এভাবেই ছোটবেলা থেকেই নিজের জেলা রাজ্য, ভিন রাজ্য এবং আন্তর্জাতিক স্তরে জিমনাস্টিকে একটার পর একটা সাফল্য পেয়েই এগিয়ে চলতে থাকে জয়নগরের বিদিশা গায়েন। বর্তমানে বিদিশা পূর্ব রেলে কর্মরত এবং BNR এর সাউথ ইস্টার্ন রেলওয়ে জিমে পায়েল ভট্টাচার্য ও পার্থ মন্ডলের কাছে প্রশিক্ষণরত।
আর এবার তার লক্ষ্য ইন্ডিয়ান ওম্যানস জিমন্যাস্টিক টিম ফর এশিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর ট্রফি ছিনিয়ে আনা। সে কারণেই ফ্লাইটে বিদিশা রওনা দিয়েছে সাউথ কোরিয়ার উদ্দেশ্যে। জয়নগরের বিদিশা ছাড়া এই চ্যাম্পিয়নশিপে ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গ থেকে পাঁচজনের একটি দল পৌঁছাচ্ছে দক্ষিণ কোরিয়া য়। এদের মধ্যে আছে মেদনীপুরের প্রণতি নায়েক, হাওড়ার প্রতিষ্ঠা সামন্ত, কলকাতা তোরা সানি এবং একজন দিল্লির স্নেহা তোরিয়াল। পর্যায়ক্রমে এভাবে জিমন্যাস্টিক এ মেয়ের সাফল্যে খুশি বিদিশার পরিবারের সদস্য রা।
advertisement
Suman Saha
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Gymnastic Championship: মা ছিলেন ন্যাশানাল লেভেল জিমন্যাস্ট প্লেয়ার, মেয়ে বয়ে নিয়ে যাচ্ছেন ব্যাটন, এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে জয়নগরের মেয়ে বিদিশা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement