advertisement

Jadeja on Rahul Dravid : দ্রাবিড়কে দল চালানোর ব্যাপারে মতামত দেওয়ার প্রয়োজন দেখছেন না অজয় জাদেজা

Last Updated:

Ajay Jadeja believes Rahul Dravid should be given full freedom. জাদেজার ভাষ্য, একজন কোচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস থাকা দরকার তা হলো নিয়মানুবর্তিতা ও আত্মনিবেদন। তার (দ্রাবিড়) মধ্যে এ দুটো জিনিসই আছে।

দল চালানোর ব্যাপারে দ্রাবিড়ের পূর্ণ স্বাধীনতা চান জাদেজা
দল চালানোর ব্যাপারে দ্রাবিড়ের পূর্ণ স্বাধীনতা চান জাদেজা
আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি’- অনুপম রায়ের বিখ্যাত এই গানটির কথাই যেন মনে করিয়ে দিলেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটার অজয় জাদেজা। সদ্য নিয়োগপ্রাপ্ত ভারতীয় দলের কোচ দ্রাবিড়ের অনুভূতিকে পড়ে বিসিসিআইকে এমন অনুরোধই করেছেন জাদেজা। জাদেজার মতে, নিয়মনীতি ও আত্মনিবেদনের অন্যতম এক উদাহরণ দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটাররা যেন তার থেকে উপকৃত হতে পারে, সেজন্য দ্রাবিড়কে স্বাধীনভাবে কাজ করতে দিতে বিসিসিআইকে অনুরোধ করেছেন জাদেজা।
advertisement
advertisement
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে জাদেজার ভাষ্য, একজন কোচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস থাকা দরকার তা হলো নিয়মানুবর্তিতা ও আত্মনিবেদন। তার (দ্রাবিড়) মধ্যে এ দুটো জিনিসই আছে। বোর্ডকে বলব, তারা যেন দ্রাবিড়কে নিজের মতো করে দল পরিচালনা করতে দেয়। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে কোচ হিসেবে দ্রাবিড়ের রেকর্ড ভাল। ভারত ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলকে একের পর এক সাফল্যই এনে দেননি, জাতীয় দলের জন্য অনেক ক্রিকেটারকে নিজ হাতে গড়েছেন দ্রাবিড়।
advertisement
ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, সানজু স্যামসন, শ্রেয়াস আয়াররা দ্রাবিড়ের হাতেই গড়া। তার এসব সাফল্যের কথা উল্লেখ করে জাদেজার বক্তব্য, ‘সে (দ্রাবিড়) কোচ হিসেবে যোগ্য। ভারতীয় দলে তার মতো অবদান কেউ রাখতে পারবে বলে আমার মনে হয় না।’ গত ৩ নভেম্বর দ্রাবিড়ের জাতীয় দলে হেড কোচ হিসেবে নিয়োগের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড সিরিজের মধ্য দিয়ে ভারতের জাতীয় দলের দায়িত্ব পালন শুরু করবেন দ্রাবিড়। সবচেয়ে বড় কথা ভারতীয় ক্রিকেটারদের ধৈর্য্য এবং সহ্য ক্ষমতা বাড়বে তার হাত ধরে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jadeja on Rahul Dravid : দ্রাবিড়কে দল চালানোর ব্যাপারে মতামত দেওয়ার প্রয়োজন দেখছেন না অজয় জাদেজা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement