advertisement

Howrah News: প্রায় তিন দশকরও বেশি সময় পর হাওড়ার মাঠে ফিরল পুরনো এক জনপ্রিয় খেলা !

Last Updated:

৮০ এর দশকের জনপ্রিয় হাওড়ার শৈশব ও যুবকদের পছন্দের, সেই খেলা আবারও ফিরল মাঠে

+
৮০

৮০ এর দশকের জনপ্রিয় হাওড়ার যুবকদের পছন্দের, সেই খেলা আবারও ফিরল মাঠে

হাওড়া: বাংলার ফুটবল উন্নতিতে অন্য এক খেলার চল হাওড়া শহরে! প্রায় তিন দশক পর, আবার ফুট টেনিস। হাওড়া শহরজুড়ে সে সময়কার শৈশব ছিল এই খেলায় দারুন আগ্রহী। এই খেলা থেকেই ফুটবল দলে প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে। কিন্তু বর্তমানে এই খেলা নতুন প্রজন্মের কাছে অজানা। বাংলা তথা দেশের ফুটবল উন্নতির লক্ষ্যে আবার হাওড়ায় ফুট টেনিস খেলার আয়োজন। নতুন প্রজন্মকে উৎসাহিত করতে, মাঠে নামল ৫০ ঊর্ধ্ব বয়সী খেলোয়াড়।হাওড়ার বিভিন্ন মাঠে তিন মাস ধরে চলল ফুট টেনিস খেলার মহড়া। শিবপুর বেলতলা স্পোটিং ক্লাবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের ফুট টেনিস খেলা অনুষ্ঠিত হল।
শহরের বিভিন্ন খেলার মাঠ ছিল এই খেলার দখলে। সে সময় হাওড়ার যুবকদের জনপ্রিয় ফুটটেনিস। বাংলার দিকপাল ফুটবলারাও এই খেলায় দারুন ভাবে মাঠ কাপিয়েছেন একসময়। অভিজ্ঞদের কথায়, ছোট্ট এই বল পায়ের আয়ত্তে মনে। ফুটবল ময়দানে সেই খেলোয়াড় আরও শক্তিশালী।
খুব ছোট্ট একটা বল গোলে লক্ষ্য রেখে খেলা। অনেকেই মনে করেন ফুট টেনিস অনুশীলন করে বাড়তি সুবিধা পাওয়া যায় ফুটবল খেলায়। তাই এক সময় হাওড়া জেলার গ্রাম ও শহর জুড়ে ফুট টেনিস খেলার চল দারুন ভাবে ছিল। গত প্রায় তিন দশকেও বেশি সময় ফুট টেনিস খেলার চল একেবারে বন্ধ।
advertisement
advertisement
হাওড়ার পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে জেলার তারকা ফুট টেনিস খেলোয়ারদের আমন্ত্রণ জানিয়ে প্রায় তিন মাস ব্যাপী ‘ফুট টেনিস’ প্রতিযোগিতা আয়োজন করে শিবপুর বেলতলা পোর্টিং ক্লাব। গত বছরের পর এবারও খেলোয়াড়দের সম্মান জানাতে তাদের একত্রিত করে প্রতিযোগিতার আয়োজন। মাঠে নামল ৫০ ঊর্ধ্ব বয়সী খেলোয়াড়, সে সময়ে যারা যুবক। বর্তমানে প্রবীণ, তারা মাঠে নামল। কারও বয়স কারও বয়স ৬৫ কারও ৭০ কারও আবার ৭২।
advertisement
কালের নিয়মে হারিয়ে গেছে ফুট টেনিস । বর্তমান সময়ের শৈশবের কাছে অপরিচিত প্রায় একটি খেলা। সেই খেলাকে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ, প্রবীণ’রা নেমেছে, প্রজন্মকে উৎসাহিত করতে। গত বছর প্রথমবার আসর বসে হাওড়া শহরের বিভিন্ন মাঠে তিন মাস ব্যাপী চলে প্রতিযোগিতা। এবার দ্বিতীয় বর্ষে জনপ্রিয়তা অনেকটাই বেশি। এ প্রসঙ্গে শিবপুর বেলতলা স্পোটিং ক্লাবের অন্যতম সদস্য অতনু সেনগুপ্ত জানান, প্রবীণ খেলোয়ারদের সম্মান জানিয়ে এই খেলায় নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়াই মূল লক্ষ্য।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Howrah News: প্রায় তিন দশকরও বেশি সময় পর হাওড়ার মাঠে ফিরল পুরনো এক জনপ্রিয় খেলা !
Next Article
advertisement
'৬০ লাখ 'ডিলিট' ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
'৬০ লাখ ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
  • নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বড় দাবি জানাল সিপিআইএম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাম্মদ সেলিম জানান, প্রশাসনিক আধিকারিকদের গাফিলতিতে সমস্যা হয়েছে এটা স্বীকার করেছে ফুল বেঞ্চ। তিনি বলেন, দলের তরফে সিপিএমএম দাবি রেখেছে, "নির্বাচন কমিশনকে তার সম্মান বজায় রাখতে হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement