Chief Election Commissioner: হিংসা বরদাস্ত করা হবে না! 'টুনাইট ইজ দ্য নাইট...', এজেন্সিদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা নির্বাচন কমিশনারের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Chief Election Commissioner: ভোট পরবর্তী হিংসা নিয়ে পরিসংখ্যান দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নির্বাচন কমিশনের বৈঠকে। কড়া বার্তা দিয়ে দিলেন জ্ঞানেশ কুমার। এই প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, "ভোট পরবর্তী হিংসাও হয়। এবার যদি 'ভায়োলেন্স' হয়, আপনাদের নির্বাচন ব্যবস্থার বাইরে রাখা হবে।"
advertisement
সূত্রের খবর, এই প্রসঙ্গে জ্ঞানেশ কুমার স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "ভোট পরবর্তী হিংসাও হয়। এবার যদি 'ভায়োলেন্স' হয়, আপনাদের নির্বাচন ব্যবস্থার বাইরে রাখা হবে।" সোমবার বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়ে প্রথম পর্যায়ের বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার পুলিশ কমিশনারদের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির প্রতিনিধিরাও ছিলেন।"
advertisement
"আজ থেকেই সব এজেন্সি গুলিকে সক্রিয় হতে হবে।" প্রথম পর্যায়ের বৈঠকে বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিধানসভা ভোটকে মাথায় রেখে সমন্বয় রেখেই কাজ করতে হবে এমনটাও তিনি বলেন বলে সূত্রের খবর। তিনি বলেন, "বেআইনি মাদক-সহ সমস্ত রকমের বেআইনি কাজকর্ম বন্ধ করতে হবে। প্রত্যেকটি ইন্টেলিজেন্স ইউনিটকে সমন্বয় রেখে কাজ করতেই হবে।"
advertisement
advertisement
দ্বিতীয় পর্যায়ে শুধুমাত্র জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে জেলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন ল ইনফোর্সমেন্ট এজেন্সি গুলির প্রতিনিধিরাও ছিলেন। প্রথম পর্যায়ের বৈঠকে শুধুমাত্র রাজ্যের বিভিন্ন ল ইনফোর্সমেন্ট এজেন্সিগুলির কী কাজ তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরে কমিশন।









