advertisement

বাবার কোমড়ে বেল্ট! তাও বিশেষভাবে সক্ষম ছেলেকে কাঁধে চাপিয়েই দেখালেন ফুটবল ম্যাচ, দৃশ্য মন ছুঁয়ে গেল সকলের

Last Updated:

Viral Video: একজন বাবা তাঁর বিশেষভাবে সক্ষম ছেলেকে কাঁধে বসিয়ে মাঠে নিয়ে আসেন খেলা দেখতে। বাবার কোমরে ব্যথা, বেল্ট পরে রয়েছেন চিকিৎসার কারণে। তবুও ছেলের ফুটবল দেখার ইচ্ছে পূরণে কোনও কষ্টকেই পাত্তা দেননি তিনি।

News18
News18
সম্প্রতি কলকাতা ফুটবল লিগের একটি ম্যাচে এক হৃদয়ছোঁয়া দৃশ্য নজর কাড়ে সকলের। একজন বাবা তাঁর বিশেষভাবে সক্ষম ছেলেকে কাঁধে বসিয়ে মাঠে নিয়ে আসেন খেলা দেখতে। বাবার কোমরে ব্যথা, বেল্ট পরে রয়েছেন চিকিৎসার কারণে। তবুও ছেলের ফুটবল দেখার ইচ্ছে পূরণে কোনও কষ্টকেই পাত্তা দেননি তিনি।
ছেলেটি নিজে খেলতে না পারলেও ফুটবল তার অত্যন্ত প্রিয় খেলা। মাঠে বসে খেলা দেখার আনন্দই তার কাছে সবচেয়ে বড় পাওয়া। বাবার কাঁধই হয়ে ওঠে তার সবচেয়ে নির্ভরযোগ্য আসন। এই দৃশ্যে মুহূর্তেই স্পষ্ট হয়, ভালোবাসা ও দায়িত্ববোধ কতটা শক্তিশালী হতে পারে।
খেল ইন্ডিয়ার তরফ থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। হাজার হাজার মানুষ এই বাবার ত্যাগ ও ভালোবাসাকে কুর্নিশ জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, “এই রকম বাবারাই প্রকৃত নায়ক।”
advertisement
advertisement
advertisement
নেটিজেনরা শুধু ওই বাবাকেই স্যালুট জানাননি, বরং তার ছেলের দ্রুত আরোগ্য কামনাও করেছেন সকলে। তবে বাবার কাঁধে চেপে গিয়ে ফুটবল ম্যাচ দেখতে পেরে খুশি ছেলে। কষ্ট হলেও ছেলের ইচ্ছে পূরণ করতে পারারা শান্তি বাবার চোখে-মুখে। যা মন ছুঁয়ে যায় সকলের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাবার কোমড়ে বেল্ট! তাও বিশেষভাবে সক্ষম ছেলেকে কাঁধে চাপিয়েই দেখালেন ফুটবল ম্যাচ, দৃশ্য মন ছুঁয়ে গেল সকলের
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement