advertisement

426-6 vs 2 all out: মাত্র ২ রানেই গোটা টিম আউট ! ৪২৪ রানে হেরে লজ্জার রেকর্ড এই দলের

Last Updated:

মাত্র ২ রানে অল-আউট হওয়ার ঘটনা ঘটেছে মিডলসেক্স কাউন্টি লিগে ৷ এটি একটি তৃতীয় সারির ক্রিকেট লিগ ৷

মাত্র ২ রানেই অল আউট !  (Photo: Social Media)
মাত্র ২ রানেই অল আউট ! (Photo: Social Media)
লন্ডন: একটা গোটা দল আউট মাত্র ২ রানে ! এমনটাও যে ঘটতে পারে ৷ তা কার্যত ভাবাই অসম্ভব ৷ কিন্তু ইংল্যান্ডের একটি কাউন্টি লিগে সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ৷ মাত্র ২ রানে অল-আউট হওয়ার ঘটনা ঘটেছে মিডলসেক্স কাউন্টি লিগে ৷ এটি একটি তৃতীয় সারির ক্রিকেট লিগ ৷ কিন্তু পাড়ার ক্রিকেটেও ২ রানে গোটা দলের আউট হওয়ার ঘটনা শোনা যায় না ৷ ম্যাচটি তারা ৪২৪ রানে হারে বলে জানা গিয়েছে ৷
মিডলসেক্স কাউন্টি লিগে গত ২৪ মে নর্থ লন্ডন সিসি এবং রিচমন্ড সিসি-র মধ্যে ম্যাচে এই ঘটনা ঘটেছে। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হাপিয়ে ৪২৬ রান করে নর্থ লন্ডন সিসি ৷ রান তাড়া করতে নেমে মাত্র ২ রানেই শেষ হয়ে যায় রিচমন্ড ৷ অর্থাৎ ৪২৪ রানে হার হজম করতে হয় তাদের ৷
advertisement
advertisement
রিচমন্ডের ইনিংস শেষ যায় মাত্র ৩৪ বলে। দলের আট জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। দু’জন ১ রান করে করেন। মোট ৫.৪ ওভার খেলেছে রিচমন্ড। ২ রানের বেশি তারা তুলতে পারেনি।
advertisement
২০০ বছর পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে রিচমন্ড। এর আগে এক দিনের ক্রিকেটে সর্বনিম্ন রান ছিল ‘দ্য বিস’ দলের। ১৮১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে মাত্র ৬ রানে আউট হয়ে গিয়েছিল তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
426-6 vs 2 all out: মাত্র ২ রানেই গোটা টিম আউট ! ৪২৪ রানে হেরে লজ্জার রেকর্ড এই দলের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement