advertisement

ভ্যালেনটাইন্স ডে-র প্রেম! গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি নয়...! এ কিসে চড়ে  বিয়ে করতে যাচ্ছেন বর? দেখলে চমকাবেন

Last Updated:

হুগলির চুঁচুড়ায় ইউটিউবার কুন্তল সাহা কিসে চড়ে বিয়ের মন্ডপে পৌঁছান? আট বছর আগে ভ্যালেনটাইন্স ডে-তে প্রেমে পড়েছিলেন পায়েল সাধুখাঁর সঙ্গে। অভিনব এই ঘটনায় এলাকাবাসী তাজ্জব।

+
জেসিবি

জেসিবি গাড়িতে চেপে বিয়ে করতে যাচ্ছেন বর

হুগলি: ভালবাসার দিবসে ভালবাসাকে পূর্ণতা দিতে বুলডোজার চড়ে বিয়ের মন্ডপে পৌঁছালেন বড়! এমন অভিনব ঘটনায় তাজ্জব ও আনন্দিত এলাকার মানুষ। ঘটনাটি হুগলি চুঁচুড়ার। আট বছর আগে ভ্যালেন্টাইন্স ডে-র দিনে প্রেমে পড়েছিলেন দুজনে। আট বছর বাদে সেই প্রেমের পূর্ণতা পাচ্ছে বিয়ের মধ্যে দিয়ে। তাই বিয়ে করার আনন্দে বুলডোজার চড়ে বিয়ের মন্ডপে পৌঁছিলেন ইউটিউবার বর।
advertisement
ঘোড়ার গাড়ি,পালকি,এমনকি গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যেতে দেখা যায়। কিন্তু বুলডোজারঅভিনবই বটে!
আর বুলডোজার চড়ে অভিনব ভাবে বিয়ে করতে যাওয়ার জন্য হুগলিতে চর্চায় কুন্তল সাহা। খাদিনা মোরের বাসিন্দা কুন্তল একজন ইউটিউবার। তার মনের মানুষ বুনোকালীতলার পায়েল সাধুখাঁর সঙ্গে আট বছর আগে ভ্যালেন্টাইন ডে-তে প্রথম আলাপ। আর আরেক ভ্যালেনটাইন ডে র আগের দিন তাকেই বিয়ে করছেন।
advertisement
বর নিত বর বুলডোজারসামনের মাটি কাটার হাতলের সামনে বসে। গোটা গাড়িটি সাজানো হয়েছে বিয়ে বাড়ির গাড়ির মতন করে। আর ব্যান্ড পার্টি র সঙ্গে চলেছে বরযাত্রী। খাদিনা মোর থেকে যখন চুঁচুড়া তোলাফটকের দিকে যাচ্ছে মাটির কাটার যন্ত্র তার তাতে সওয়ার টোপর মাথায় বর। তা দেখতে রাস্তার দুপাশে লোক দাঁড়িয়ে পরেছে। অনেকে হাসাহাসি করছে। কি দিন এল,আরওকত কি দেখতে হবে, বলছেন অনেকে। ঢের ঢের বরযাত্রী দেখেছেন শহরবাসী। কিন্তু এমন বিয়ে দেখেননি।
advertisement
বরের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। ইউটিউবার বলেন, মানুষের হাতের পাঁচটা আঙুল সমান হয়না। আমার পরিবার বন্ধু বান্ধব আনন্দ পাচ্ছে। রাস্তায় যারা দেখছে তারা আনন্দ পাচ্ছে এটাই অনেক। কে কীভাবল কে ট্রোল করল ডোন্ট কেয়ার। বিয়ে একবারই করবেন তাই সেটাকে মনে রাখার মত করতে আগে থেকে পরিকল্পনা করেন। কি করলে জবর চমক হবে। মগড়া থেকে বুলডোজার ভাড়া করে আনা হয়।
advertisement
শহরবাসী প্রৌঢ় বিনয় মান্না বলেন, শুনলাম ইউটিউবারের বিয়ে।বুলডোজার করে বিয়ে করতে যাচ্ছে। শহরে আগে কোনদিন দেখিনি। একটা অভিনব ব্যাপার। যেখান দিয়ে মাটি খুঁড়ে ওই যন্ত্র সেখানেই বসে রয়েছে বর। আশা করি নবদম্পতি আগামী দিন ভালই কাটবে।
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভ্যালেনটাইন্স ডে-র প্রেম! গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি নয়...! এ কিসে চড়ে  বিয়ে করতে যাচ্ছেন বর? দেখলে চমকাবেন
Next Article
advertisement
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
  • জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র

  • বড় কূটনৈতিক সাফল্য ভারতের

  • হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement