advertisement

Hooghly News: ইঁদুর ধরতে এসে নিজেই শিকার! ২ যুবকের চেষ্টায় হাসপাতালে ভর্তি আস্ত চিল

Last Updated:

শিকার করতে এসে নিজেই শিকার হয়ে যাচ্ছিল একটি প্রাপ্ত বয়স্ক চিল

+
আহত

আহত চিলকে বাঁচাতে উদ্যত 

হুগলি: শিকার করতে এসে নিজেই শিকার হয়ে যাচ্ছিল একটি প্রাপ্ত বয়স্ক চিল! ইঁদুর ধরতে এসে কুকুড়ের কামড়ে হয়েছিল সে গুরুতর আহত! অবশেষে দুই যুবকের চেষ্টায় প্রাণে বাঁচল তার প্রাণ। ঘটনাটি হুগলির চুঁচুড়ার, আহত চিল উদ্ধার করে চুঁচুড়ায় রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান দুই যুবক অর্ঘ্য দে ও অঞ্জন ঘোষ। সেখানে পশু চিকিৎসক জয়জিৎ মিত্র ইঞ্জেকশন ওষুধ দিয়ে চিলটিকে সুস্থ করে তোলেন।
এই বিষয়ে চিল উদ্ধার করা দুই যুবক অর্ঘ্য ও অঞ্জন বলেন, “তারা পিয়ারা বাগান মাঠে বসে ছিল। সেখানে মাঝে মধ্যে পুকুর পারে চিল এসে বসে ইঁদুর খাওয়ার জন্য। আজ একটি চিলকে কুকুর আহত করে। ডানায় আঘাত লেগে আহত হয়ে ওড়ার ক্ষমতা ছিল না। আমরা তুলে নিয়ে পশু হাসপাতালে আসি। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছে। বন দফতরের সঙ্গে কথা বলে পুরোপুরি সুস্থ হলে আবার উড়িয়ে ছেড়ে দেব।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চিকিৎসক মিত্র বলেন, “যখন হাসপাতালে নিয়ে আসে খুবই খারাপ অবস্থা ছিল চিলটির। দুটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ওরাল ড্রপ দেওয়া হয়। কিছুক্ষণ পর সুস্থ হতে শুরু করে। উড়ে গিয়ে পাশের একটি ঘরে বসে। আরও কিছু ওষুধ দেওয়া হয়েছে। দু তিন দিন পর আরও সুস্থ হয়ে যাবে। বছর পাঁচেক বয়স হবে চিলটির। কয়েক দিন পর আরও সুস্থ হলে তাকে ছেড়ে দেওয়া হবে।”
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ইঁদুর ধরতে এসে নিজেই শিকার! ২ যুবকের চেষ্টায় হাসপাতালে ভর্তি আস্ত চিল
Next Article
advertisement
West Bengal Weather Today: আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
  • আরও বাড়বে তাপমাত্রা !

  • আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement