advertisement

বউদি আর ভাইঝিকে ফিরিয়ে আনতে গিয়ে প্রাণ খোয়ালেন যুবক

Last Updated:
#নদিয়া: পারিবারিক বিবাদের জেরে গণপিটুনি। বউদি আর ভাইঝিকে ফিরিয়ে আনতে গিয়ে প্রাণ খোয়ালেন যুবক। ঘটনায় চাঞ্চল্য নদিয়ার হাঁসখালির বেনালি গ্রামে। নিহত মিলন বিশ্বাস বগুলা স্টেশনপাড়ার বাসিন্দা ছিলেন।
চার বছর আগে মিলনের দাদা লিটনের সঙ্গে বিয়ে হয় বেনালি গ্রামের মৌসুমি বিশ্বাসের। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে গত ৭ অক্টোবর তিন বছরের মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ছাড়েন মৌসুমি। ১৮ অক্টোবর স্ত্রী ও মেয়েকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান লিটন। সঙ্গে ছিলেন তাঁর ভাই মিলন।
advertisement
advertisement
অভিযোগ, এরপরই ডাকাত অপবাদে দুই ভাইকে গাছে বেঁধে রাতভর গণপিটুনি দেয় মৌসুমির পরিবার। পরদিন সকালে পুলিশ তাঁদের উদ্ধার করে বগুলা হাসপাতালে নিয়ে গেলে মিলনকে মৃত ঘোষণা করা হয়। মৌসুমি ও তাঁর মা-বাবাকে গ্রেফতার করেছে হাঁসখালি থানার পুলিশ। বাকি তিন অভিযুক্তের খোঁজ চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বউদি আর ভাইঝিকে ফিরিয়ে আনতে গিয়ে প্রাণ খোয়ালেন যুবক
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement