advertisement

Memari: শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্বয়ং 'যমরাজের' ডাক, উপেক্ষা করা কার সাধ্যি! মেমারিতে যুবকের করুণ পরিণতি

Last Updated:

Memari News: শ্বশুরবাড়ি যাওয়ার পথে যুবকের মর্মান্তিক পরিণতি। পূর্ব বর্ধমানের মেমারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। নিহতের নাম মোহাম্মদ সেলিমউদ্দিন। বয়স আনুমানিক বছর ৩১।

মেমারিতে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মেমারিতে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মেমারি, পূর্ব বর্ধমান, শরদিন্দু ঘোষ: শ্বশুরবাড়ি যাওয়ার পথে যুবকের মর্মান্তিক পরিণতি। পূর্ব বর্ধমানের মেমারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে হাহাকার।
জানা যাচ্ছে, মৃত যুবকের নাম মোহাম্মদ সেলিমউদ্দিন। বয়স আনুমানিক ৩১ বছর। বাড়ি মেমারির ইছাপুর দক্ষিণপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে শংকরপুর পেট্রোল পাম্পের সামনে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় বাইক নিয়ে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। এরপর তারাই মেমারি থানায় খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। জখম যুবককে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা যুবককে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তারাপীঠে এসে দ্বারকা নদীতে স্নান করতে পারছেন না ভক্তরা! অভিযোগ জমতেই হোটেল ও লজ মালিকদের কড়া হুঁশিয়ারি বিধায়কের
জানা গিয়েছে, এদিন সেলিমউদ্দিন মেমারির বাড়ি থেকে নিজের শ্বশুরবাড়ি মুন্সীডাঙ্গা যাচ্ছিলেন। শ্বশুরবাড়িতে কোন একটি অনুষ্ঠানে যোগ দিতেই আসছিলেন তিনি। কিন্তু মাঝ পথেই সব শেষ হয়ে গেল। অকালে মৃত্যু ঘনিয়ে এল অল্পবয়সী যুবকের।
advertisement
আরও পড়ুনঃ কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা! দুই বাইকের মুখোমুখি ধাক্কা, আহত ৩ কলেজের বদলে সোজা হাসপাতালে
দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Memari: শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্বয়ং 'যমরাজের' ডাক, উপেক্ষা করা কার সাধ্যি! মেমারিতে যুবকের করুণ পরিণতি
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement