advertisement

Dakshin Dinajpur News: মানসিক অবসাদে এ কী করল যুবক! শোকে কাতর গোটা পরিবার

Last Updated:

গত শনিবার রাত সাড়ে বারোটার দিকে স্বপন ওঁরাও-এর কীটনাশক খাওয়ার বিষয়টি সকলের নজরে আসে।

দক্ষিণ দিনাজপুর: মানসিক অবসাদে চরম পথ বেছে নিলেন যুবক। বাড়ির সদস্যদের উপস্থিতিতেই নিজের ঘরে ঢুকে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন স্বপন ওঁরাও (৩০)।
মৃত যুবকের বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রামে‌। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাত সাড়ে বারোটার দিকে স্বপন ওঁরাও-এর কীটনাশক খাওয়ার বিষয়টি সকলের নজরে আসে। খবর পেয়েই তাঁকে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল চারটের পর মারা যায় ওই যুবক। এই ঘটনায় শোকে ভেঙে পড়েন যুবকের পরিজনরা।
advertisement
advertisement
মানসিক অসুস্থতা থাকলেও ওই যুবক কেন আত্মঘাতী হলেন সে বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা পুরোপুরি অন্ধকারে। তাঁরা বুঝে উঠতে পারছেন না কোথা থেকে কী হয়ে গেল। এদিকে নিয়মমাফিক খবর পেয়ে হাসপাতালে গিয়ে হাজির হয় পুলিশ। তারা ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। সোমবার ময়নাতদন্ত শেষে স্বপন ওঁরাওয়ের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dakshin Dinajpur News: মানসিক অবসাদে এ কী করল যুবক! শোকে কাতর গোটা পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement