advertisement

North 24 Parganas News: মারণ রোগের ওষুধ পাচার হচ্ছিল বাংলাদেশে! সীমান্তে কী ঘটালো বিএসএফ

Last Updated:

কালাঞ্চি চেকপোস্ট থেকে ৪৭ টি গলদা চিংড়ির মীনের প্যাকেট উদ্ধার হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।

উত্তর ২৪ পরগনা: ফের বড় সাফল্য বিএসএফের। বাংলাদেশে পাচারের আগে মারণ রোগের ওষুধ, একাধিক চিকিৎসার সরঞ্জাম, রুপোর গয়না ও মাছের মীন উদ্ধার করল। স্বরূপনগরের বিথারী-হাকিমপুর পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে এই বিপুল পরিমাণ সামগ্রিক উদ্ধার হয়েছে।
বিএস‌এফ সূত্রে জানা গিয়েছে, কিছু পাচারকারী বেশ কয়েকটি বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে টহলরত বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের দেখে তারা মালপত্র ফেলে রেখে পালিয়ে যায়। বিএসএফ গিয়ে ওই বস্তাগুলি উদ্ধার করলে তার ভিতর থেকে উদ্ধার হয় মারণ রোগের দুর্মূল্য ওষুধ, ইঞ্জেকশন, সিরিঞ্জ, ব্লাড টেস্টে ব্যবহৃত রবার ও রুপোর এক কিলো গয়না। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।
advertisement
advertisement
অপরদিকে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়নের তৎপরতায় কালাঞ্চি চেকপোস্ট থেকে ৪৭ টি গলদা চিংড়ির মীনের প্যাকেট উদ্ধার হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। বিএসএফের প্রাথমিক অনুমান, এগুলি ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। উদ্ধার হওয়া সামগ্রী বিএসএফ তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে। পাচারকারীদের সন্ধানে তদন্ত শুরু করেছে বিএসএফ।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মারণ রোগের ওষুধ পাচার হচ্ছিল বাংলাদেশে! সীমান্তে কী ঘটালো বিএসএফ
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement