advertisement

রুজিরুটি বন্ধ হওয়ার ভয়! উৎপাদন বন্ধের পর সরানো হল হাজিরা খাতা, বাঁকুড়ার কারখানার গেটে বিক্ষোভ শ্রমিকদের

Last Updated:

Steel Factory: মাস দুয়েক আগে থেকে লোকসানের কারণ দেখিয়ে শ্রমিকদের বেতন দেওয়া বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এরপরও উৎপাদন জারি ছিল। দিন চারেক আগে কারখানায় উৎপাদন বন্ধ হতেই প্রমাদ গুনতে শুরু করেন শ্রমিকেরা।

ইস্পাত কারখানা | প্রতীকী ছবি
ইস্পাত কারখানা | প্রতীকী ছবি
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ ফের কারখানা বন্ধের ভ্রুকুটি। উৎপাদন বন্ধের পর এবার সরিয়ে দেওয়া হল শ্রমিকদের হাজিরা খাতা। প্রতিবাদে কারখানার গেটে প্রবল বিক্ষোভ শ্রমিকদের।
দিন চারেক আগে উৎপাদন বন্ধ করে দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। এবার সরানো হল শ্রমিকদের হাজিরা খাতাও। এমন একতরফাভাবে কর্তৃপক্ষের ধাপে ধাপে কারখানা বন্ধের প্রতিবাদে আন্দোলনে নামলেন কারখানার শ্রমিকেরা। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের নিরিশা গ্রামে থাকা একটি বেসরকারি ইস্পাত কারখানায় ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুনঃ একী দৃশ্য! অন্ধকারের বুক চিরে গিলতে আসছে আগুন! দাউদাউ করে জ্বলছে ডাম্পার, জঙ্গলমহলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড
বাঁকুড়ার বড়জোড়া ব্লকের নিরিশা গ্রামে প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে রমরমিয়ে চলে আসছে একটি বেসরকারি ইস্পাত কারখানা। সেই কারখানায় এতদিন এলাকার দু’শোরও বেশি শ্রমিক কর্মরত ছিলেন। মাস দুয়েক আগে থেকে লোকসানের কারণ দেখিয়ে শ্রমিকদের বেতন দেওয়া বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এরপরেও উৎপাদন জারি ছিল। দিন চারেক আগে কারখানায় উৎপাদন বন্ধ হতেই প্রমাদ গুনতে শুরু করেন শ্রমিকেরা।
advertisement
advertisement
আজ সকালে কারখানার শ্রমিকেরা অন্যান্য দিনের মতো কাজে যোগ দিতে গিয়ে দেখেন কারখানার গেটে থাকা শ্রমিকদের হাজিরা খাতা সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা। এতেই কারখানার গেটে ক্ষোভ আছড়ে পড়ে। আইএনটিটিইউসি ও সিআইটিইউ সহ একাধিক শ্রমিক সংগঠনের শ্রমিকেরা সম্মিলিতভাবে কারখানার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
advertisement
তাঁদের দাবি, দু’মাসের বেতন বকেয়া থাকা সত্ত্বেও তাঁরা কারখানায় কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এমন একতরফাভাবে কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা চরম বিপদের মুখে পড়লেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রুজিরুটি বন্ধ হওয়ার ভয়! উৎপাদন বন্ধের পর সরানো হল হাজিরা খাতা, বাঁকুড়ার কারখানার গেটে বিক্ষোভ শ্রমিকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement