advertisement

ইছামতীর জলে ডুবেছে ঘরবাড়ি! দেওয়ালে পিঠ ঠেকেছে, শেষে জেলাশাসকের গাড়ি আটকে যা করলেন গাইঘটার মহিলারা

Last Updated:

জেলাশাসক গাড়ি থেকে নামতেই হাত জোর করে ইছামতী নদী সংস্কার কারার দাবি জানান মহিলারা।

ইছামতী নদী সংস্কারের দাবিতে মহিলাদের বিক্ষোভ
ইছামতী নদী সংস্কারের দাবিতে মহিলাদের বিক্ষোভ
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়াঃ স্যার আমারা কোন সাহায্য চাই না। শুধু ইছামতী নদী সংস্কার করে দিন। উত্তর ২৪ পরগনার জেলা শাসকের গাড়ি আটকে হাত জোর করে কাতর আবেদন গাইঘাটার জলমগ্ন এলাকার মহিলাদের।
বৃহস্পতিবার গাইঘাটা ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের বিলচাতুরিয়া ত্রান শিবির পরিদর্শনে যাচ্ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমর দিবেদী। সেই সময় তেতুলবেড়িয়াতে রাস্তা আটকে দাড়িয়ে পড়েন এলাকার মহিলারা। আটকে পড়ে জেলাশাসকের গাড়ি। জেলাশাসক গাড়ি থেকে নামতেই হাত জোর করে ইছামতী নদী সংস্কার কারার দাবি জানান মহিলারা। তাঁদের আবেদন, “স্যার আমরা কোন সাহায্য চাই না। কেবল ইছামতী নদী সংস্কার করে দিন। প্রতি বছর জলে ঢুবে যাচ্ছে আমাদের বাড়ি ঘর।”
advertisement
আরও পড়ুনঃ দিব্যি চলে ফিরে বেড়াচ্ছেন, কিন্তু সরকারি খাতা খুলতেই ‘ডেড’! বাবার মতো ছেলেকেও এভাবে মেরে ফেলা হল, ভাবতেই চোখ কপালে
মহিলাদের কথা শুনলেন জেলাশাসক। শুরু তাই নয়, এলাকায় আর কোন সমস্যা আছে কি না সেই সমস্ত বিষয়ে খোঁজ নিলেন। তিনি জানালেন, ইছামতী নদী সংস্কার শুরু হয়েছে। তাঁদের সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দেন জেলাশাসক। এরপর তিনি বিলচাতুরিয়া ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং ত্রাণ শিবিরে থাকা মানুষের সঙ্গে কথা বলেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইছামতীর জলে ডুবেছে ঘরবাড়ি! দেওয়ালে পিঠ ঠেকেছে, শেষে জেলাশাসকের গাড়ি আটকে যা করলেন গাইঘটার মহিলারা
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement