advertisement

বাসন্তীতে কুপিয়ে খুন মহিলাকে

Last Updated:

মাঝবয়সী এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

#বাসন্তী: মাঝবয়সী এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানীপুর গ্রামে। নিহতের নাম সুলতা পয়রা (৫২)। এই ঘটনায় সুদর্শন মণ্ডল ওরফে হারুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রবিবার রাত্রি আটটা নাগাদ এলাকার মানুষজন জানতে পারেন সুদর্শনের দ্বিতীয় স্ত্রী খুন হয়েছে। তারা ছুটে গিয়ে দেখেন ঘরের মধ্যে গলাকাটা অবস্থায় পড়ে আছেন ঐ মহিলা। শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ও রয়েছে। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
স্থানীয় সূত্রে খবর, প্রথম স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় সুলতার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে সুদর্শনের। বছর খানেক ধরে তাদের মধ্যে এই সম্পর্ক গড়ে ওঠে। সুলতার স্বামী কর্মসুত্রে ভিন রাজ্যে থাকেন। মৈপীঠ কোষ্টাল থানা এলাকার বাসিন্দা হলেও মাঝে মধ্যেই সুদর্শনের বাড়িতে দিন কয়েকের জন্য চলে আসতেন ঐ মহিলা। যদিও তার মেয়েদের দাবী মায়ের কোন বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল না। টাকা পয়সার জন্যই তাদের মাকে খুন করা হয়েছে বলে বলে দাবী তুলেছেন তারা। তবে ঠিক কি কারণে খুন করা হয়েছে ঐ মহিলাকে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাসন্তীতে কুপিয়ে খুন মহিলাকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement